চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দেশের ৩৭টি থিয়েটারে যাচ্ছে ‘উৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ১৯, জুন ২০২৫
বিনোদন
A A
দলীয় সদস্যরা হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তির পর দেশের সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে চমক দেখিয়েছে তানিম নূর পরিচালিত ‘উৎসব’। এবার সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যে। ২০ জুন থেকে তিন দেশের ৩৭টি সিনেমা হলে চলবে সিনেমাটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম সপ্তাহে কানাডার ৬টি, আমেরিকার ৩০টি ও ইউকের ১টি থিয়েটারে চলবে ‘উৎসব’।

পৃথিবীবিখ্যাত সিনেমা চেইন AMC (USA) এর Screen সংখ্যা ১৫টি, Regal (USA) এর Screen সংখ্যা ১১টি, Cineplex (Canada) এর Screen সংখ্যা ৬টি, Cinemark (USA) এর Screen সংখ্যা ২ টি, Showcase (USA) এর Screen সংখ্যা ২টি, Cineworld (UK) এর Screen সংখ্যা ১টি।

কানাডা, আমেরিকা ও ইউকের থিয়েটারে একযোগে মুক্তি উপলক্ষে উৎসব সিনেমার পরিচালক তানিম নূর দর্শকদের পরিবার নিয়ে সিনেমা দেখার আমন্ত্রণ জানিযয়ে বলেন, ‘উৎসব’ দেশে দারুণভাবে দর্শক সমাদৃত হয়েছে। আশা করি বাংলাদেশে যেমন সবার ভালো লেগেছে আপনাদের কাছেও তেমনি ভালো লাগবে।

‘উৎসব’ এর আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বলেন, ‘২০ জুন এ বছরের সবচেয়ে কঠিন ডেইটগুলোর একটা ইন্টারন্যাশনাল সার্কিটে। একে তো হলিউডের সব বড় বড় ছবির লাইন লেগে আছে, সাথে যোগ হয়েছে ইন্ডিয়ার ইকুয়েলি বড় ২ সিনেমা। এর মধ্যে মোটামুটি যুদ্ধ করে এ হলগুলি নিতে হয়েছে।

একটু আফসোস আছে অ্যামেরিকার লস এঞ্জেলেস, ফিলাডেলফিয়া আর ক্যানাডার ভ্যানকুভার ও ক্যালগেরির জন্য। তবে, প্রথম সপ্তাহে ভাল শুরু পেলে এ শহরগুলিতে পরের যেকোন সপ্তাহে রিলিজের সুযোগ থাকছে ‘উৎসব’-এর।

Reneta

প্রথম সপ্তাহে কানাডার টরন্টো, মন্ট্রিয়াল, অটোয়া, উইন্ডসর,এডমন্টন, রেজিনাতে চলবে উৎসব। আমেরিকার নিউ ইয়র্ক সিটি, ডালাস, হিউস্টন, আটলান্টিক সিটি, ওয়াশিংটন ডিসি,বাফেলো, নেশভিল, শার্লটে, মিয়ামি, টাম্পা, অরল্যান্ডো, ওকলাহোমা সিটি, শিকাগো, ফিনিক্স, আটলান্টা, সান ফ্রান্সিসকো বে এরিয়া চলছে। এছাড়া যুক্তরাজ্যের লন্ডনে থাকছে উৎসব।

উৎসবে প্রধান চরিত্রে আছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, সাদিয়া আয়মান ও সৌম্য। বিশেষ চরিত্রে আফসানা মিমি, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ প্রমুখ।

প্রযোজনায় ডোপ প্রোডাকশন্স, সহ-প্রযোজনায় চরকি, সহযোগী প্রযোজনায় লাফিং এলিফ্যান্ট প্রোডাকশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উৎসবজাহিদ হাসানলিড বিনোদনস্বপ্ন স্কেয়ারক্রো
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT