চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে যেত: ট্রাম্প

আদালতকে বৃদ্ধাঙ্গুলি ট্রাম্পের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৩ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্পের বক্তৃতা চলাকালে শুল্কের তালিকা দেখাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-সিএনএন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের উপর ‘ট্যারিফ’ বা শুল্ক আরোপ করতে গিয়ে রাষ্ট্রপতি হিসেবে জরুরি ক্ষমতার অপব্যবহার করেছেন বলে শুক্রবার (২৯ আগস্ট) রায় দিয়েছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত।

মার্কিন আপিল আদালত জানিয়েছে যে, আমেরিকার সাথে বাণিজ্য রয়েছে এমন প্রায় প্রতিটি দেশের উপর যে তথাকথিত ‘রেসিপ্রোক্যাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে তা অবৈধ।

এদিকে, এ রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের মতে, শুল্ক না থাকলে যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে যেত।

Banglabid

রোববার (৩১ আগস্ট) ডোনাল্ড ট্রাম্প এই রায়ের তীব্র নিন্দা জানিয়ে সতর্ক করে দিয়েছেন যে, এই শুল্ক ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ‘‘সম্পূর্ণ ধ্বংস’’ হয়ে যাবে এবং এর সামরিক শক্তি ‘‘তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন’’ হয়ে যাবে।

ট্রুথ সোশ্যাল-এর একটি পোস্টে, ট্রাম্প ‘‘বিচারকদের উগ্র বামপন্থী গোষ্ঠীর’’ বলে সমালোচনা করেছেন।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার একটি ফেডারেল আপিল আদালত তার প্রশাসনের বেশ কিছু শুল্ক বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য আসে। আদালত রায় দেয় যে, জরুরি ক্ষমতা ব্যবহার করে আমদানি শুল্ক আরোপ করে তিনি তার কর্তৃত্ব অতিক্রম করেছেন।

Reneta

এর আগে,  গত মে মাসে আন্তর্জাতিক বাণিজ্য আদালতের একটি রায়ও বহাল রেখেছে আমেরিকান ফেডারেল আদালত। যেখানে ট্রাম্প যুক্তি দেখিয়েছিলেন- তিনি জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের অধীনে এই ‘ট্র্যারিফের’ অনুমোদন দিয়েছেন, যা প্রত্যাখ্যান করেছিল আন্তর্জাতিক বাণিজ্য আদালত।

সুত্র: এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালতশুল্কারোপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হল ত্যাগ উপেক্ষা করে ৪ দফা দাবিতে বাকৃবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ

পরবর্তী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজও ১৪৪ ধারা জারি

পরবর্তী
চবি ক্যাম্পাসের প্রধান গেটের ছবি, বিশ্ববিদ্যালয় লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজও ১৪৪ ধারা জারি

স্বরা আলি সংবাদে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত, পটভূমিতে ক্যামেরা ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্দিরে পিটিয়ে মারার ঘটনায় ক্ষুব্ধ স্বরা যা বললেন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT