চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগ কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত, জানালেন কেমন নির্বাচন চায় যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৩
বাংলাদেশ
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতাদের বৈঠক, আলোচনা ও আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, অবাধ নির্বাচন করতে সবপক্ষের ভূমিকা রয়েছে। বাংলাদেশে সহিংসতামুক্ত ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র।

তিনি আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতাদের সাথে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে এসব বলেন।

পিটার হাস বলেছেন, বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। যুক্তরাষ্ট্র কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করছি। শান্তিপূর্ণ নির্বাচন চাই আমরা। এ ক্ষেত্রে সরকার, রাজনৈতিক দল, গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী সবার ভূমিকা রয়েছে।

Banglabid

তিনি আরও বলেন, ‘আমি আওয়ামী লীগ, অন্যান দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। আমি সবাইকে মার্কিন নীতির কথা জানিয়েছি। আওয়ামী লীগসহ সবাইকে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বলেছি।’

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সোয়া এক ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমরা চাপ অনুভব করব কেন? ফ্রি, ফেয়ার ইলেকশন করা আমাদের কমিটমেন্ট। এখানে চাপ অনুভব করব কেন? যদি বলেন, চাপ, তাহলে বিবেকের চাপ।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমেরিকার সঙ্গে আমাদের বিভিন্ন লেনদেন আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। আমেরিকার মান্যবর রাষ্ট্রদূত আমাদের পার্টি অফিসে এসেছিলেন। তারা আমাদের এই অফিসে আগে কখনো আসেননি। তিনি আসলেন, দেখে গেছেন।’

Reneta

ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহম্মেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। পিটার হাসের সঙ্গে তার একজন প্রতিনিধি বৈঠকে অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিটার হাসমার্কিন রাষ্ট্রদূত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিএনপির এক দফা দাবিকে স্তব্ধ করতেই এই রায়: মির্জা ফখরুল

পরবর্তী

বুকে কাঁপন ধরাতে আসছে যে সিনেমা 

পরবর্তী
চারজন ব্যক্তি একটি রহস্যময় পরিবেশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বুকে কাঁপন ধরাতে আসছে যে সিনেমা 

তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বসে, পেছনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানকে দেশে আনতে ব্রিটিশ সরকারের সাথে আলোচনা চলছে: তথ্যমন্ত্রী

সর্বশেষ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়: দীনেশ ত্রিবেদী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT