চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসানীতি আওয়ামী লীগের গায়ে লেগেছে: মির্জা ফখরুল

ফেরদাউস রবিন ফেরদাউস রবিন
৮:৪৪ অপরাহ্ণ ১৬, জুন ২০২৩
- সেমি লিড, জনপদ, রাজনীতি, সিরাজগঞ্জ
A A

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভিসা পলিসিতে আমেরিকা পরিষ্কার করে বলেছে- এদেশে সুষ্ঠ ও অবাক নির্বাচনে যারা বাধা দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এতেই আওয়ামী লীগের গায়ে লেগেছে। তারা রাতে ভোট চুরি করে তাতে কিছু যায় আসে না। এ সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে।

শুক্রবার ১৬ জুন বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদটুকু ও আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মামলার রায়ের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। এছাড়া ইকবাল হাসান মাহমুদ টুকুসহ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হয়েছে, সেসব সাজা বাতিল করতে হবে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টি থেকে রক্ষা পেতে চায়ের দোকানে, সেখানেই বজ্রপাতে নিহত ২

আগস্ট ২, ২০২৬

জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই গ্রাফিতি কার্যক্রম

আগস্ট ২, ২০২৬

অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের বিপদে ফেলে রেখে গেছে: অভিযোগ

আগস্ট ২, ২০২৬

‘আই লাভ ইউ, রোজ কিয়ামতের দিনও আমি ওকে এটাই বলব’

আগস্ট ২, ২০২৬

দুবাইয়ে বেনজীর জামিনে মুক্ত, জানে না পুলিশ

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT