চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলায় জন্য সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

পাঠানো হচ্ছে উদ্ধারকারী ও চিকিৎসা দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১১ অপরাহ্ণ ২৫, জুন ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভেনেজুয়েলার জন্য সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার জন্য সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জন্য জরুরি সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। দেশটির কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার (২৫ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, আমরা ভেনেজুয়েলার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সহায়তা জোগাড় করছি। তিনি ভূমিকম্পকে ‘বিধ্বংসী’ বলেও উল্লেখ করেন।

Banglabid

মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জেরেমি লিউইন জানান, ভেনেজুয়েলার জনগণের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে একটি দুর্যোগ সহায়তা দল ও বিশেষ টাস্কফোর্স মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকারের অংশীদারদের সঙ্গে কাজ করে যুক্তরাষ্ট্র অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা সামগ্রী, মানবিক সহায়তা এবং অন্যান্য প্রয়োজনীয় সম্পদ পাঠাবে, যাতে এই প্রাকৃতিক দুর্যোগের পর গুরুত্বপূর্ণ প্রথম কয়েক দিনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যায়।

এদিকে কারাকাসে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, ভেনেজুয়েলায় অবস্থানরত সব মার্কিন কর্মীর খোঁজ পাওয়া গেছে এবং তারা নিরাপদে রয়েছেন।

উল্লেখ্য, বুধবার (২৪ জুন) বিকেলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের পশ্চিমাঞ্চলে কয়েক সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ধসে পড়ে, অন্তত ৩২ জন নিহত এবং ৭০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্ধার ও ত্রাণ কার্যক্রমক্রিস্টোফার ল্যান্ডাউক্ষতিগ্রস্তজরুরি সহায়তাভয়াবহ ভূমিকম্পযুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬
ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ

আগস্ট ১৫, ২০২৬

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT