আন্তর্জাতিক

চার দেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বোর্ডের ছবি, মার্কিন পতাকা ও জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সম্পর্কিত বোর্ডের ছবি, মার্কিন পতাকা ও জনসমাগমের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নতুন করে চার দেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন একটি এক্স (টুইটার) বার্তায় এই তথ্য জানিয়েছেন। নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশগুলো হলো উগান্ডা, গ্যাবন, নাইজার ও মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র। এই নিষেধাজ্ঞার ফলে দেশগুলোকে বিশেষ বাণিজ্য সুবিধা ও চুক্তি থেকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, নাইজার ও গ্যাবনে সামরিক শাসক ক্ষমতাসীন থাকায় বাণিজ্য চুক্তির জন্য অযোগ্য হয়েছে তারা। এছাড়া মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র ও উগান্ডায় সমলিঙ্গ বিরোধী আইন পাস হওয়ায় মানবাধিকার লঙ্ঘিত হওয়ার অভিযোগে দেশটিতে নিষেধাজ্ঞা প্রদান করেছে যুক্তরাষ্ট্র।

আফ্রিকার এই দেশগুলোর সাথে ২০০০ সাল থেকে অর্থনৈতিক উন্নয়ন জোরদার ও সহযোগিতার জন্য আফ্রিকার গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট (অ্যাগোয়া) চুক্তি করে যুক্তরাষ্ট্র। এর আওতায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন বাণিজ্যিক সুবিধাসহ ১৮০০টি পণ্য বিনা শুল্কে সাব-সাহারার অঞ্চলে রপ্তানির সুবিধো পেত দেশগুলো।

বিষয়:নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…