চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে আসা জাহাজসহ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত, হংকং এবং চীনের ৫০ জন ব্যক্তি, কোম্পানি ও জাহাজের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদের বিরুদ্ধে অভিযোগ—তারা ইরানের তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) রপ্তানিতে সহায়তা করেছে। এরমধ্যে বাংলাদেশে চালান নিয়ে আসা জাহাজও রয়েছে।

দীর্ঘ আলোচনার পর চলতি বছরের ৫ সেপ্টেম্বর জাহাজগুলোকে পুনরায় গ্যাস স্থানান্তরের অনুমতি দেওয়া হলেও, ভেসেল-ট্র্যাকিং তথ্য অনুযায়ী এগুলো এখনও চট্টগ্রাম বন্দরে নোঙর করা অবস্থায় রয়েছে।

যদিও নিষেধাজ্ঞার তালিকায় কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান বা সরকারি সংস্থার নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে এই ধরনের চালান ও লেনদেনের মাধ্যমে বাংলাদেশকেও এখন ওয়াশিংটনের সম্প্রসারিত নজরদারি ও বাস্তবায়ন ব্যবস্থার আওতায় ধরা হচ্ছে।

Banglabid

মার্কিন ট্রেজারি বিভাগের মতে, নিষেধাজ্ঞার আওতায় এসেছে অন্তত দুই ডজন ছায়া বহর (স্যাডো ফ্লিট) জাহাজ, যেগুলো ইরানি তেলের উৎস গোপন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে চলছিল। এছাড়াও নিষেধাজ্ঞায় রয়েছে চীনে অবস্থিত একটি অপরিশোধিত তেল টার্মিনাল এবং একটি বেসরকারি চীনা তেল শোধনাগার।

বিভাগ জানায়, এই প্রতিষ্ঠান ও ব্যক্তি ইরান সরকারকে সহায়তা করে বিলিয়ন ডলারের তেল ও গ্যাস পণ্য রপ্তানির ব্যবস্থা করেছে। মার্কিন প্রশাসন দাবি করেছে, এটি ইরানের অর্থনীতির একটি প্রধান খাতকে লক্ষ্য করে সর্বোচ্চ চাপের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞাগুলোর আওতায় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি ও কোম্পানিগুলোর সম্পত্তি জব্দ হবে এবং মার্কিন নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের সঙ্গে লেনদেন করতে পারবে না।

Reneta

এ প্রসঙ্গে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, আমরা ইরান সরকারের সেই অর্থনৈতিক নেটওয়ার্কগুলো ভেঙে দিচ্ছি, যা তারা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পেছনে ব্যবহার করে থাকে। ইরানের এসব কার্যক্রম যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি

এর আগে, জানুয়ারি থেকে শুরু করে এ পর্যন্ত ইরানের তেল ব্যবসার সঙ্গে জড়িত ১৬৬টি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সর্বশেষ নিষেধাজ্ঞায় চীনের আরও একটি তেল টার্মিনাল এবং একটি বেসরকারি শোধনাগারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছর সেপ্টেম্বরে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়েছে, যার ফলে দেশটির অর্থনীতি আরও চাপে পড়ে। ইরানে মুদ্রাস্ফীতি বাড়ছে, খাদ্যের দাম বেড়ে যাচ্ছে এবং স্থানীয় মুদ্রা রিয়াল রেকর্ড পরিমাণে মূল্য হারিয়েছে।

বিশ্লেষকদের মতে, এসব পদক্ষেপ ইরানের অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করার পাশাপাশি, তেহরানের পারমাণবিক কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তারের উদ্যোগকে রুখতে আন্তর্জাতিক চাপের একটি অংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানি তেল রপ্তানিমার্কিন যুক্তরাষ্ট্রমার্কিন স্যাংশনসহায়তার অভিযোগ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT