চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেদেরারের রেকর্ড ভেঙে সেমিতে জোকোভিচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছেন নোভাক জোকোভিচ। কিংবদন্তি রজার ফেদেরারকে টপকে রেকর্ড ৪৭ বারের মতো গ্র্যান্ড স্লামের শেষ চারে পা রাখলেন সার্বিয়ান তারকা।

আর্থার অ্যাশে স্টেডিয়ামের ছাদ আকশিক বন্ধ রেখে খেলা চালানো হয়। ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যা দর্শকদের এবং দুই প্রতিযোগীর ছায়ার ব্যবস্থা করে দেয়। র‍্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা ফ্রিটজকে ৬-১, ৬-৪ ও ৬-৪ ব্যবধানে হারিয়ে সেমির টিকিট কাটেন জোকোভিচ।

দশম বাছাই স্বদেশী ফ্রান্সিস টিয়াফোকে হারিয়ে চমক দেখিয়ে সেমিতে পৌঁছেছেন র‍্যাঙ্কিংয়ের ৪৭তম স্থানে থাকা বেন শেলটন। প্রথম সেট শেলটন ৬-২ ব্যবধানে জয়ের পর দ্বিতীয়টিতে ৬-৩এ হারেন। তৃতীয় সেটে টাইব্রেকারে ৭-৬ ও পরেরটিতে ৬-২ ব্যবধানে জিতে সেমিফাইনালে চলে যান।

এদিকে, মেয়েদের এককে কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের পর ২০ বছরের কম বয়সী খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের সেমিতে উঠেছেন কোকো গাফ। লাটভিয়ার জেলেনা ওস্তাপেনকোকে ৬-০ ও ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ চারের টিকিট কাটেন যুক্তরাষ্ট্রের ১৯ বর্ষী খেলোয়াড়।

আরেক খেলায় সোরানা সার্স্টিয়ারকে ৬-০ ও ৬-৩ ব্যবধানে হারিয়ে সেমিতে উঠে গেছেন চেক রিপাবলিকের ক্যারোলিনা মুচোভা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস ওপেনকোকো গাফজোকোভিচফেদেরারমুচোভালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত।

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস নরেন্দ্র মোদির

জুলাই ২৪, ২০২৬
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, ফাইল ছবি

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় হেফাজতের দেশব্যাপী দোয়া মাহফিল

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT