চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে হতাশ হওয়ার কিছু নেই: কৃষিমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ২৭, মে ২০২৩
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল, বাংলাদেশ
A A

মুসলিম উদ্দিন আহমেদ: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা দেয়নি। আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয়, গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে হয় সেই ব্যাপারে তারা ভূমিকা রাখবে বলেছে।

মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র ভিসার ব্যাপারে যে বিষয়টি বলেছে, এটি আমাদের জন্য হতাশ হওয়ার কিছুই নাই। আমরা চাই সুন্দর নির্বাচন। গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে সেটি বাংলাদেশে হবে।

তিনি বলেন, কেউ যদি নির্বাচনকে ব্যাহত করে সন্ত্রাস করে, যেটি ১৩, ১৪ ও ১৫ সালে করেছে সেই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, সকল মানুষ যাতে ভোট দিতে পারে নির্বিঘ্নে। আগামী নির্বাচন যেকোনো মূল্যে সুষ্ঠু-সুন্দর সকলের নিকট গ্রহণযোগ্য হয়। নির্বাচন করবে নির্বাচন কমিশন, সরকারের এখানে কিছুই করার নাই।

তিনি বলেন, আমরা আশাবাদী বিএনপিও নির্বাচনে আসবে, দেশে সুষ্ঠু নির্বাচন হবে। তারপরেও যদি ষড়যন্ত্র করে অসাংবিধানিক সরকার আনতে চায়, নির্বাচন বানচাল করতে চায় তাহলে এদেশের প্রশাসন-আইনশৃংখলা বাহিনী মোকাবেলা করবে।

শনিবার (২৭ মে) দুপুরের টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা যুবলীগের সন্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অবশ্যই একটি বড় নির্বাচন প্রভাব বিস্তার করবে। তার অর্থ এই না আমরা জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাব। ৩০০ আসন রয়েছে, কিন্তু আমার দরকার ১৫০টি সিট। আমি কি সব আসনে জিতব? আমরা সব জায়গায় জিততে পারি না। নানা ফ্যাক্টর কাজ করে। গাজীপুর সিটি নির্বাচন সুন্দর একটি নির্বাচন হয়েছে, তাতে আমরা খুশি। আমরা চেয়েছিলাম গ্রহণযোগ্য নির্বাচন, আমরা জাতিকে দেখিয়েছি গাজীপুরে নির্বাচনের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন। আমরা ফলাফল নিয়ে বিচলিত নই।

Reneta

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সদস্য তারানা হালিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম এমপি, ছানোয়ার হোসেন এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, খান আহমেদ শুভ এমপি, খন্দকার মমতা হেনা লাবলী এমপি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

জুন ১২, ২০২৬

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬

ইবোলা: শঙ্কা কাটিয়ে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে কঙ্গো

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT