আন্তর্জাতিক

৪২টি চীনা কোম্পানির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

US and China flags on shipping containers colliding in the sky. Channel i News - চ্যানেল আই নিউজ

US and China flags painted on shipping containers collide, symbolizing trade tensions. Channel i News – চ্যানেল আই নিউজ

রাশিয়ার সামরিক বাহিনীকে সমর্থন করায় সম্প্রতি চীনের ৪২টি বাণিজ্য সংস্থার সাথে সব ধরনের বাণিজ্যিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স জানিয়েছে, গতকাল (৬ অক্টোবর) স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ রাশিয়ার সামরিক ও প্রতিরক্ষা বাহিনীকে সমর্থন করার জন্য তাদের রপ্তানি নিষেধাজ্ঞার তালিকায় ৪২টি চীনা কোম্পানিকে যুক্ত করেছে। চীন ছাড়াও ফিনল্যান্ড, জার্মানি, ভারত, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যের আরও সাতটি সংস্থার নামও এই তালিকায় রয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, চীনের এই কোম্পানিগুলো ইন্টিগ্রেটেড সার্কিট, মিসাইল গাইডেন্স সিস্টেমের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বস্তু রাশিয়ার প্রতিরক্ষা শিল্পকে সরবরাহ করছে, যা তারা ইউক্রেন যুদ্ধে হামলা পরিচালনা করতে ব্যবহার করছে। এই কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ম্যাথিউ এক্সেলরড জানিয়েছেন, যেসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা যুক্তরাষ্ট্রে উৎপাদিত প্রযুক্তিপণ্য রাশিয়ার কাছে বিক্রি করার এক একটি মাধ্যম। তাদের একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে—’যুক্তরাষ্ট্র থেকে উৎপাদিত পণ্য রাশিয়ার প্রতিরক্ষা খাতে সরবরাহ করার চেষ্টা করলে আমরা তা খুঁজে বের করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

বিষয়:ইউক্রেন চীন যুক্তরাষ্ট্র রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…