চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুন্দরবনে পর্যটকবাহী নৌকা উল্টে যুক্তরাষ্ট্র প্রবাসী নারী নিখোঁজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২৫
জনপদ, বাগেরহাট
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সুন্দরবনের ঢাংমারী ফরেস্ট অফিসের দক্ষিণ পাশের খালে ১৩ জন পর্যটকবাহী একটি নৌকা উল্টে রিয়ান (৩০) নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী নারী নিখোঁজ হয়েছেন। তিনি বিমানের নারী পাইলট বলে জানা গেছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরবনের পাশে গড়ে ওঠা রিসোর্ট থেকে একটি পর্যটক দল করমজল ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। পথে কোস্টগার্ডের একটি স্পিডবোট পাশ দিয়ে যাওয়ার সময় সৃষ্ট প্রবল ঢেউয়ের আঘাতে তাদের নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর নৌকায় থাকা যাত্রীদের চিৎকারে আশপাশের জেলে ও রিসোর্টের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে অংশ নেন। এতে ১২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও রিয়ান নামে এক নারী নিখোঁজ রয়েছেন।

ঘটনার পর স্থানীয় প্রশাসন বনবিভাগ এবং কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন।

রিসোর্টের এক কর্মকর্তা জানান, ‘আমাদের অতিথিরা রিসোর্ট এলাকা ঘুরে করমজলের পথে ছিলেন। দুর্ঘটনার পরপরই আমরা উদ্ধার কাজে অংশ নিই। ১২ জনকে নিরাপদে তীরে আনা গেছে, তবে একজন এখনো নিখোঁজ।’

Reneta

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ রিয়ানকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারী নিখোঁজযুক্তরাষ্ট্র প্রবাসীসুন্দরবন
শেয়ারTweetPin

সর্বশেষ

হন্যে হয়ে কাকে খুঁজছেন মিম?

জুন ১১, ২০২৬

ভারত-বাংলাদেশের যৌথ স্বপ্নের কথা জানালেন দিনেশ ত্রিবেদী

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে ৫ জন দগ্ধ

জুন ১১, ২০২৬
ছবি: এআই

গৃহস্থালি যন্ত্রপাতি শিল্পে কাঁচামাল শুল্ক প্রত্যাহার

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের উদ্বোধনী রাত: কখন বসবেন টিভির সামনে

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT