আলোচনায় আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে প্রকাশিত হলো নির্বাচনি রোডম্যাপ। আগামীকাল ৫ তারিখ নির্বাচন হলেও প্রেসিডেন্ট এর চূড়ান্ত ফলাফলের পরে শপথ গ্রহণের জন্য অপেক্ষা করতে হবে আগামী বছরের জানুয়ারির ২০ তারিখ পর্যন্ত।
সোমবার (৪ নভেম্বর) আলজাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আগামীকাল ৫ নভেম্বর নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ভোট সরাসরি অথবা ডাকযোগে তারা দিয়ে থাকেন। এরপর ৬ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর সময়ের মধ্যে স্টেটগুলো তাদের ফলাফল প্রকাশ করবে এবং চূড়ান্ত করবে।
আগামী ১৭ ডিসেম্বর ইলেক্টোরাল কলেজ ভোটাররা তাদের অফিসিয়াল ভোট দেওয়ার জন্য মিলিত হবেন এবং কার্যক্রম শুরু করবেন।
এরপর আগামী ২০ জানুয়ারি সোমবার নতুন প্রেসিডেন্ট এর হাতে ক্ষমতা হস্তান্তর এবং নির্বাচিত প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।









