যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। স্থানীয় সময় মঙ্গলবার ৫ নভেম্বর মধ্যরাতে শুরু হয় ভোটাগ্রহণ প্রক্রিয়া। প্রেসিডেন্ট নির্বাচনে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের ব্যালট পেপার সাধারণত বড় হয়। এই ব্যালট পেপারে দেশটির নাগরিকদের ভোট দিতে ১০ মিনিটি সময় লাগে।
বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট দুই থেকে তিন পৃষ্ঠা পর্যন্ত হতে পারে। এই পৃষ্ঠাগুলোর রঙ থাকে সাদা। প্রতিটি প্রার্থীর নামের পাশে একটি ছোট আয়তাকার বক্স থাকে যেটি পূরণ করতে হয় ভোটারদের। এট পূরণ করতে প্রায় ১০ মিনিট সময় লাগতে পারে।
নির্বাচনের ব্যালটে শুধুমাত্র প্রেসিডেন্ট প্রার্থী কমালা হ্যারিস আর ডোনাল্ড ট্রাম্পের জন্যই জায়গা আছে এমন নয়। এতে সংসদের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ মার্কিন প্রতিনিধি সভার প্রার্থীর নাম, সঙ্গে স্থানীয় ইনিশিয়েটিভ এবং বিভিন্ন প্রস্তাব যেমন কমিউনিটি সেবার তহবিলের ওপরও ভোট দেয়ার ঘর থাকে।
এছাড়া মার্কিন নির্বাচনে কোনো সিল বা আঙুলের ছাপ দিয়ে ভোট দেওয়া হয় না। এর বদলে ঘর পূরণ করেন ভোটাররা।








