যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো অঙ্গরাজ্য-ভিত্তিক ফলাফল ঘোষণা করছে। বুথ ফেরত জরিপে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশ সময় আজ বুধবার সকালে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনের সারাদিন রেডিও সাক্ষাত্কারে ব্যস্ত ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সশরীরে ফ্লোরিডার একটি কেন্দ্রে ভোট দিয়েছেন। হোয়াইট হাউজ থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
বিবিসি জানিয়েছে, বুথ ফেরত জরিপ অনুযায়ী এখন পর্যন্ত এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ১৫৪টি এবং হ্যারিস ৩০টি ইলেক্টরাল ভোট পেয়েছেন।
কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, মিজৌরি, ওকলাহোমা ও টেনেসি অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয় পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস জয় পেতে পারেন।
এদিকে ডোনাল্ড ট্রাম্প সাউথ ক্যারোলিনায় জিততে চলেছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস এর বরাতে বিবিসি বলছে, ডোনাল্ড ট্রাম্প সাউথ ক্যারোলিনায় জয়ী হবেন। এ অঙ্গরাজ্য ইলেক্টোরাল কলেজ ভোট মোট ৯টি।







