চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুসন্ধানী প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার ভয়াবহ নগ্নচিত্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০০ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

আফগানিস্তান, ইরাক ও সিরিয়ার যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে। এ কার্যক্রমকে ভুল কিংবা অনাকাঙ্খিত বলে অধিকাংশ সময়েই স্বীকার করেনি যুক্তরাষ্ট্র।

নিউইয়র্ক টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনটি প্রায় ১৩০০ পেন্টাগন রিপোর্ট এর ভিত্তিতে তৈরি করা হয়েছে। পেন্টাগন রিপোর্টে সাধারণ নাগরিকদের হতাহত বিষয়ক তথ্যাদি অর্ন্তভুক্ত ছিল।

নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে আমেরিকার আকাশ পথের যুদ্ধকে ভুল তথ্যবহুল, দ্রুতগতির ও ত্রুটিপূর্ণ এবং শিশুসহ অসংখ্য বেসামরিক মানুষের মৃত্যুর কারণ বলে চিহ্নিত করেছে। পেন্টাগনের ওইসব রিপোর্টের উপসংহারে ওইসব কার্যক্রমকে ভুল কিংবা অনাকাঙ্খিত বলে উল্লেখ করা হয়নি।

প্রতিবেদনটিতে আরও প্রকাশ, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা সর্বপ্রথম দ্বন্দ্বপূর্ণ এলাকায় যুদ্ধাস্ত্র ব্যবহারের পরিবর্তে ড্রোন ব্যবহারের পক্ষে ছিলেন।

গত ৫ বছরে মার্কিন মিলিটারী আফগানিস্তান, ইরাক ও সিরিয়া প্রায় ৫০ হাজার বার আকাশ পথে হামলা চালায়। ২০১৪ সাল পর্যন্ত তারা সিরিয়াতে ১৪১৭ সাধারণ নাগরিককে হত্যা করেছে বলে প্রকাশ। অন্যদিকে ২০১৮ সাল পর্যন্ত আফগানিস্তানে এ সংখ্যা ছিল ১৮৮।

Reneta

সরকারি ট্রান্সপারেন্সি অ্যাক্টের আলোকে পেন্টাগন রিপোর্টগুলো পেয়েছে বলে জানায় সংবাদ মাধ্যমটি। এ প্রতিবেদন তৈরিতে নিউইয়র্ক টাইমসের কয়েক মাস সময় লেগেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানইরাক যুদ্ধড্রোন হামলাসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী।

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

আগস্ট ৬, ২০২৬

এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ‘৮.৮ গ্রেট ৮ সেল’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT