চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন ডলার দিয়ে যেভাবে প্রতারণা করত চক্রটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

ডলার প্রতারক চক্রটি প্রথমে একজন ডলার ক্রেতাকে টার্গেট করেন। তারা ডলার বিক্রির কথা বলে ১০০ মার্কিন ডলারের নোট দেখাতেন। পরে উপরে ও নিচে ১০০ ডলারের নোট রেখে বান্ডেলের মধ্যে এক ডলারের নোট দিয়ে কৌশলে পালিয়ে যেতেন।

মিরপুরে ডলার জালিয়াতি চক্রের হোতা বেলায়েত হোসেন ওরফে শেখ প্রকাশ ডলার বেলায়েতকে (৪৫) তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ৬ এপ্রিল রাতে মিরপুর মডেল থানার পাইকপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Banglabid

গ্রেপ্তার বাকি তিনজন হলেন- মো.জসিম হাওলাদার (২৪), মো.বিরাজ শিকদার (৬৫) ও মো. রাসেল গাজী। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০টি ইউএস ১০০ ডলারের নোট, ৩৮টি  ১ ডলারের নোট, দুটি বাংলাদেশি ৫০০ টাকার নোট ও প্রতারণার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার ৭ এপ্রিল মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গ্রেপ্তার বেলায়েত একজন ভয়ংকর প্রতারক। তিনি মূলত ডলার দিয়েই মানুষের সঙ্গে প্রতারণা করেন। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ১২টি মামলা রয়েছে।

Reneta

তিনি বলেন, বাজারদরের চেয়েও কম দামে ডলার দিতে পারবেন বলে ক্রেতাকে লোভে ফেলেন তারা। এরপর উপরে ও নিচে ১০০ ডলার নোট দিয়ে মাঝে সব এক ডলারের নোট দিয়ে দেন। নোটগুলো দেখতে অনেকটা একই হওয়ায় প্রথম দেখাতে সহজেই কেউ ধরতে পারেন না। আর এই সুযোগেই বেলায়েত ও তার সহযোগীরা পালিয়ে যান।

ওসি বলেন: চক্রটি বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে এই প্রতারণা করত। তাই তারা প্রাইভেটকার নিয়েই ঘুরে বেড়ান। চক্রের আরেক সদস্য জসিমের বিরুদ্ধেও তিনটি মামলা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতারক চক্র
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT