চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন প্রতিনিধিদলের চার দিনের ঢাকা সফর শুরু আজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল চার দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। দক্ষিণ ও মধ্য এশিয়া ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অঞ্জলী কৌরও থাকছেন এ দলে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সচিব পদমর্যাদার কর্মকর্তা উজরা জেয়ার মূল বৈঠক হবে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও প্রধানমন্ত্রীর বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গেও বিভিন্ন বিষয়ে তার বৈঠক হবার কথা রয়েছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে কক্সবাজারে যাবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, আন্ডারসেক্রেটারি উজরা জেয়া বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রম ইস্যু, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবপাচার মোকাবেলাসহ অভিন্ন মানবিক উদ্বেগগুলো নিয়ে আলোচনার জন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

উজরা জেয়া সম্প্রতি ভারত সফর করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে সাক্ষাৎকালে আঞ্চলিক স্থিতিশীলতা এবং বেসামরিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। এছাড়া সেখানে তিব্বতের ধর্মগুরু দালাই লামার সঙ্গে সাক্ষাত করেছেন, যা নিয়ে মার্কিন-চীনের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

মার্কিন প্রতিনিধিদলটি ঢাকায় নাগরিক সমাজের প্রতিনিধি, শ্রমিক নেতাসহ কয়েকজনের সঙ্গে দেখা করবেন বলেও জানা গেছে।

সফর শেষে প্রতিনিধিদলটি শুক্রবার বাংলাদেশ ছাড়বেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমেরিকার ভিসা নীতিউজরা জেয়াডোনাল্ড লু
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

জোড়া গোলে এমবাপের দুই রেকর্ড, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT