চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার্ভার্ডের গবেষণায় ট্রাম্প প্রশাসনের কাটছাঁট বাতিল করল মার্কিন আদালত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: হার্ভার্ডের সভাপতি বলেন, কোনও সরকারেরই "বেসরকারি বিশ্ববিদ্যালয় কী পড়াতে পারবে তা নির্ধারণ করা উচিত নয়।" (সংগ্রহীত)

ছবি: হার্ভার্ডের সভাপতি বলেন, কোনও সরকারেরই "বেসরকারি বিশ্ববিদ্যালয় কী পড়াতে পারবে তা নির্ধারণ করা উচিত নয়।" (সংগ্রহীত)

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত বুধবার ৩ সেপ্টেম্বর এক রায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণাখাতে ২ দশমিক ৬ বিলিয়ন ডলার অনুদানে কাটছাট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বোস্টনের ইউএস ডিস্ট্রিক্ট জজ অ্যালিসন বুরোস এই রায়ে আইভি লিগভুক্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষে রায় দেন। আদালত বলেছে, হার্ভার্ডের প্রশাসনিক নীতি ও কাঠামো পরিবর্তনের জন্য হোয়াইট হাউসের চাপ প্রত্যাখ্যান করায় এ অনুদান কাটছাট ছিল অবৈধ প্রতিশোধমূলক পদক্ষেপ।

এই রায় হার্ভার্ডের জন্য একটি বড় জয় হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ ট্রাম্প প্রশাসন শুধু অনুদানই কাটেনি, বরং বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধ এবং বিশ্ববিদ্যালয়ের কর-ছাড় সুবিধা বাতিলের হুমকিও দিয়েছিল।

প্রশাসনের সঙ্গে দ্বন্দ্ব চলাকালীন, গবেষণার জন্য বরাদ্দকৃত অর্থ প্রথমে স্থগিত করা হয়, যা পরে সম্পূর্ণ কেটে দেওয়া হয়। আদালতের এই রায় টিকে থাকলে, হার্ভার্ডের শত শত গবেষণা প্রকল্পে আবারও প্রাণ ফিরবে বলে মনে করা হচ্ছে।

আদালতের বাইরে, হার্ভার্ড ও ট্রাম্প প্রশাসনের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলছে, যার মাধ্যমে চলমান তদন্ত শেষ করে আবার ফেডারেল অর্থায়ন শুরু হতে পারে।
প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বলেছেন, হার্ভার্ডকে অন্তত ৫০০ মিলিয়ন ডলার দিতে হবে, যদিও এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। যদিও কলাম্বিয়া ও ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা হয়েছে।

Reneta

হার্ভার্ডের দায়ের করা মামলায় বলা হয়, গত এপ্রিল মাসে ফেডারেল অ্যান্টিসেমিটিজম টাস্কফোর্সের একটি চিঠিতে প্রশাসনিক, শিক্ষাবিষয়ক ও ভর্তি নীতিতে ব্যাপক পরিবর্তনের দাবি করা হয়। এসব দাবি প্রত্যাখ্যান করায় বিশ্ববিদ্যালয়টি প্রশাসনের প্রতিশোধমূলক পদক্ষেপের শিকার হয়।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, আমরা অ্যান্টিসেমিটিজমের বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো সরকার নির্ধারণ করতে পারে না যে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কী পড়াবে, কাকে ভর্তি বা নিয়োগ দেবে, এবং কোন বিষয়ে গবেষণা করবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মার্কিন আদালতমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পমার্কিন যুক্তরাষ্ট্রহার্ভার্ড ইউনিভার্সিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্তমানে বহুপাক্ষিক ব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে: খলিলুর রহমান

জুন ৩, ২০২৬

দেশের বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা

জুন ৩, ২০২৬

সুইজারল্যান্ডের অভিজ্ঞতা নাকি কানাডার স্বাগতিক সুবিধা, নকআউটের দৌড়ে কে এগিয়ে?

জুন ২, ২০২৬
অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

অভিনেত্রী অপু বিশ্বাসকে স্বর্ণের কলস উপহার দিয়ে চ্যানেল আইয়ের সম্মাননা

জুন ২, ২০২৬

বিশ্বকাপ: ঘরের মাঠে ফেভারিট মেক্সিকো, এগিয়ে সাউথ কোরিয়াও

জুন ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT