চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাস্টমস এজেন্টের গুলিতে মার্কিন নারী নিহত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ‘মিথ্যাচারের’ অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫২ পূর্বাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস)-এর এক এজেন্টের গুলিতে এক মার্কিন নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বুধবার ৭ জানুয়ারি, এই হত্যাকাণ্ডটি ঘটে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসন এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)-এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

প্রশাসনের দাবি এবং ঘটনাস্থলের ভিডিও ফুটেজের মধ্যে বিশাল অসঙ্গতি থাকায় অভিযোগ উঠেছে যে, ট্রাম্পের কর্মকর্তারা ঘটনার সত্যতা ধামাচাপা দিতে ‘জঘন্য মিথ্যাচার’ করছেন।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) দাবি করেছে, ওই নারী তার গাড়ি দিয়ে এজেন্টদের চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিও ফুটেজ এবং কমিউনিটি নেতাদের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। ভিডিওতে দেখা যায়, নিহত নারী-শান্তিপূর্ণভাবে তার অভিবাসী প্রতিবেশীদের ওপর চলা রেইড বা তল্লাশি অভিযান পর্যবেক্ষণ করছিলেন। ভিডিও প্রমাণে স্পষ্ট দেখা গেছে তিনি কোনোভাবেই এজেন্টদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেননি।

অথচ ট্রাম্প প্রশাসনের ডিএইচএস সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এবং ফক্স নিউজ এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নিহত নারীকে ‘সন্ত্রাসী’ এবং বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ’ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। সমালোচকরা বলছেন, ট্রাম্পের কর্মকর্তারা নিজেদের অপরাধ ঢাকতে সত্যকে বিকৃত করছেন এবং তাদের আর কোনোভাবেই বিশ্বাস করা যায় না।

মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি অভিযোগে বলেন, ফেডারেল বাহিনীর উপস্থিতি শহরে অরাজকতার সৃষ্টি করছে। ক্ষুব্ধ মেয়র আইস-কে অবিলম্বে শহর ত্যাগের নির্দেশ দিয়ে কড়া ভাষায় বলেন, ‘এখনই মিনিয়াপোলিস থেকে বিদায় হও’।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বর্বরোচিত আচরণের প্রতিবাদে ঘটনাস্থলে বিক্ষোভকারীরা জড়ো হলে পুলিশ তাদের ওপর পিপার স্প্রে ব্যবহার করে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

রিপোর্টের তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রশাসন মিনিয়াপোলিসে অভিবাসন আইন প্রয়োগের নামে প্রায় ২ হাজার এজেন্ট মোতায়েন করেছে, যাদের মূল লক্ষ্যবস্তু মূলত সোমালি-আমেরিকান কমিউনিটি।

স্থানীয়দের অভিযোগে বলেন, সাধারণ নাগরিকদের-বিশেষ করে যারা অভিবাসীদের সমর্থনে দাঁড়াচ্ছেন- তাদের বিরুদ্ধে ফেডারেল ক্ষমতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, ২০২৫ সালেই আইস-এর হাতে অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন যে ২০২৬ সাল পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এই হত্যাকাণ্ড স্থানীয়দের মধ্যে গভীর শোক এবং ভীতির সঞ্চার করেছে। নিজেদের এলাকায় এখন আর কেউ নিরাপদ বোধ করছেন না।

সমালোচকদের মতে, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং এটি হলো সাধারণ আমেরিকানদের বিরুদ্ধে লাগামহীন ফেডারেল ক্ষমতার অপব্যবহার। ট্রাম্প প্রশাসন এবং তার মিত্ররা এই হত্যাকাণ্ডকে ‘ডোমেস্টিক টেররিজম’ বা অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বলে চালানোর চেষ্টা করলেও, ভিডিও প্রমাণ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ প্রমাণ করে যে এটি ছিল একটি ঠাণ্ডা মাথার খুন।

এই ঘটনা আবারও প্রমাণ করল যে, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ট্রাম্প প্রশাসন কতটা নির্মম হতে পারে, যেখানে খোদ মার্কিন নাগরিকদের প্রাণহানিও তাদের মিথ্যাচারের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে।

ট্যাগ: আইস এজেন্টগুলিতে মার্কিন নাগরিক নিহতডিএইচএসডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিমিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টহত্যাকাণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খাজার বিদায় জয়ে রাঙাল অস্ট্রেলিয়া

পরবর্তী

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত ১

পরবর্তী
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে ককটেল বিস্ফোরণে নিহত ১

দ্বিতীয় মেয়াদে প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন: ট্রাম্পকে আমন্ত্রণ হাউস স্পিকারের

সর্বশেষ

শুধু উজ্জ্বলই কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরও কেউ? ছবি: এআই

শত্রুতার জের, নাকি পরিকল্পিত হামলা—কেন খুন হলেন দীপু?

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের বোনের ক্যান্সারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আগস্ট ২৫, ২০২৬

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (সংগৃহীত)।

সকলের মানবাধিকার রক্ষা করা বিএনপি সরকারের উদ্দেশ্য: শামা ওবায়েদ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT