আন্তর্জাতিক

ভেনিজুয়েলার নৌযানে আবারও মার্কিন হামলা, নিহত ৩

ভেনিজুয়েলার নৌযানে মার্কিন হামলার দৃশ্য, নিহত ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি-বিবিসি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভেনিজুয়েলার আরও একটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায় তিনজন নিহত হয়েছেন। গত কয়েক সপ্তাহের মধ্যে এটি ভেনিজুয়েলার দ্বিতীয় নৌযানে মার্কিন হামলা।

স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, মার্কিন সেনারা মাদক পাচারকারী মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে।

তিনি জানান, তার আদেশে মার্কিন সেনারা দক্ষিণ সামরিক কমান্ডের আওতাধীন এলাকায় মাদক পাচারকারী মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে।

পরে ওভাল অফিসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণ আছে নৌকাগুলো মাদক-সন্ত্রাসী গোষ্ঠীর। কারণ হামলার পর কোকেইন আর ফেন্টানিলের বড় বড় ব্যাগ চারদিকে ছড়িয়ে পড়ে। সেগুলো রেকর্ড করা হয়েছে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও বলেন, আন্তর্জাতিক জলসীমায় থাকা ওই মাদকবাহী জাহাজটি যুক্তরাষ্ট্রের দিকেই যাচ্ছিল।

বিষয়:ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…