বাংলাদেশ

মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত

মির্জা ফখরুলের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলের সাথে মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন, ছবি তোলা হয়েছে একটি সুন্দর বসার ঘরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ)।

রোববার (২২ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৈঠকের পর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ট্রানজিশন দেখতে চায় যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর নির্বাচনের দিনক্ষণ ঠিক হওয়াতে বাংলাদেশের সাথে অংশীদার সকল রাষ্ট্রগুলো তাদের কর্মপরিকল্পনা ঠিক করছে। সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে আগামী একমাসের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব বলেও মনে করছেন তিনি।

বিষয়:ট্রেসি অ্যান জ্যাকবসন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র রাজনীতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…