সিরিয়া ও ইরাকে সশস্ত্র গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জর্ডানে ড্রোন হামলায় ৩ মার্কিন সৈন্য নিহতের ঘটনার প্রতিশোধ নিতে ইরান-সমর্থিত কমপক্ষে ৮৫টি স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। ইরাক একে সার্বভৌমত্বের ওপর হামলা বলছে। আর ইরান বলেছে, তার দেশের ওপর কোন আঘাত এলে কঠোর জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র বলেছে, মার্কিন সৈন্য হত্যার জবাব দেওয়া শুরু হয়েছে। এ পরিস্থিতিতে গাজা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ওদিকে গাজাবাসীর শেষ আশ্রয়স্থল রাফাহ এলাকায় ইসরাইল হামলার প্রস্তুতি নিচ্ছে।







