অনেক দেশ চায় মিয়ানমারের সাথে বাংলাদেশ দ্বন্দ্বে জড়িয়ে পড়ুক এমন মন্তব্য করে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন, এ বিষয়ে সাবধানে পা ফেলতে হবে। সীমান্তরক্ষী বিজিপি ও সেনাসদস্যসহ মিয়ানমার থেকে সম্প্রতি এদেশে আশ্রয় নেওয়াদের দ্রুত ফেরত পাঠালে তা রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। নিরাপত্তা হুমকি মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোর সাথে একসাথে কাজ করার পরামর্শও দিয়েছেন বিশ্লেষকরা।







