চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি সপ্তাহে যা আসছে ওটিটি ও থিয়েটারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৯ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৩
বিনোদন
A A

প্রতি সপ্তাহে থিয়েটারে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। সেই সাথে ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, ভাষার কনটেন্ট। সেই সব সিনেমা এবং ওটিটি কন্টেন্টের খবর নিয়ে সাজানো হয়েছে এই ফিচার।

মাই লাভলি বক্সার: এক বক্সারের কাহিনী নিয়ে ওটিটিতে ২১ আগস্ট মুক্তি পাবে মাই লাভলি বক্সার। অভিনয় করেছেন কিম সো হাই এবং লি সাং ইয়ব।

স্টার ওয়ার্স আসোকা: আজ মুক্তি পাবে এই লিমিটেড সিরিজটি। এটি ‘দ্য ম্যানডালোরিয়ান’-এর প্রিকুয়েল এবং ‘স্টার ওয়ার্স রেবেলস’-এর পরের অংশ। এতে অভিনয় করেছেন রোজারিও ডাওসন, নাতাশা লিউ বরডিজ্জো, ম্যারি এলিজাবেথ উইনস্টেড সহ অনেকে।

ডেসটাইন্ড উইথ ইউ: ফ্যান্টাসি রোমান্স ড্রামা ঘরানার এই ছবিটিতে অভিনয় করেছেন জো বো আহ এবং রোউন। এটি আজ ২৩ আগস্ট মুক্তি পেতে চলেছে।

কিং অব কথা: দুলকার সালমানের এই ছবি একটি শহরে এক গ্যাংস্টার এবং তার দলের দাপট নিয়ে। ছবিতে আরও আছেন শাবির কল্লরাক্কাল, প্রসন্ন, গকুল সুরেশ, ঐশ্বরিয়া লেক্সমি, নায়লা উশা সহ অনেকে। এটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ২৪ আগস্ট।

হু ইজ ইরিন কার্টার?: ইরিন কার্টার নামে এক ব্রিটিশ শিক্ষক স্পেনে থাকেন পরিবার নিয়ে। এক সুপারমার্কেট লুটের ঘটনার পরে সবাই জানতে পারে যে তিনি একজন দক্ষ ফাইটার। এরপর একের পর এক বিপদে পড়তে থাকেন তিনি। ২৪ আগস্ট থিয়েটারে মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমায় অভিনয় করেছেন এভিন আহমেদ, সিয়ান টিল, ইন্ডিকা ওয়াটসন এবং ডগলাস হেনশ্যাল।

ড্রিম গার্ল টু: ২০১৯ সালে মুক্তি পায় জনপ্রিয় রোমান্টিক কমেডি ছবি ‘ড্রিম গার্ল’। এবার আসছে ‘ড্রিম গার্ল টু’। ২৫ আগস্ট থিয়েটারে মুক্তি পাবে এই ছবি। এতে আয়ুষ্মান খুরানার বিপরীতে দেখা যাবে অনন্যা পান্ডেকে।

আকেল্লি: নুসরাত ভারুচার এই ছবিতে নারীর গল্প যিনি পরিস্থিতির কারণে এক বিপজ্জনক জগতে আটকে পড়েন। একের পর এক বাধা পেড়িয়ে এগিয়ে যেতে হয় তাকে। ছবিটি সিনেমা হলে মুক্তি পাবে ২৫ আগস্ট।

রেট্রিবিউশন: প্রিয়জনদের বাঁচানোর চেষ্টায় এক ব্যক্তির বিপদের মুখোমুখি হওয়ার গল্প নিয়ে এই ছবি। ছবিটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ২৫ আগস্ট। এতে অভিনয় করেছেন লিয়ান নিসন, নোমা ডুমেঞ্জওয়েনি, লিলি অ্যাসপেল, জ্যাক চ্যাম্পিয়ন, এমবেথ ডেভিডজ এবং ম্যাথিও মোডাইন।

ডিটেক্টিভ কোনান: ব্ল্যাক আয়রন সাবমেরিন: জাপানিজ মিস্ট্রি অ্যানিম এটি। সুসুমু মিতসুনাকা পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে ২৫ আগস্ট। এতে অভিনয় করেছেন মিনামি তাকাইয়ামা, মেগুমি হায়াশিবারা, ওয়াকানা ইয়ামাজাকি সহ অনেকে।

সূত্র: ফিল্মফেয়ার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটিকিং অব কথাড্রিম গার্ল টুলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৪, ২০২৬

কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সিএইএস’র সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

জুলাই ২৪, ২০২৬

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬

দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ

জুলাই ২৪, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT