বাংলাদেশ

৮ মে শুরু হচ্ছে উপজেলা নির্বাচন

বাংলাদেশের নির্বাচন কমিশনের লোগো, কেন্দ্রীয় ভবনের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনের লোগো সহ কেন্দ্রীয় ভবনের সামনে একটি ছবি, যা বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার ২১ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের বৈঠক শেষে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিলে বলা হয়েছে, প্রথম ধাপে ১৫২ উপজেলার ভোটগ্রহণ হবে ৮ মে। এরমধ্য ২২ টি উপজেলায় ভোট হবে ইভিএমে। মনোনয়নপত্র জমা দিতে হবে ১৫ এপ্রিলের মধ্যে। যাচাই বাছাই হবে ১৭ এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২২ এপ্রিল ও প্রতীক বরাদ্দ হবে ২৩ এপ্রিল।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, দ্বিতীয় ধাপের ভোট হবে ২৩ মে, তৃতীয় ধাপে ২৯ মে ও চতুর্থ ধাপের ভোট হবে ৫ জুন।

বিষয়:উপজেলা উপজেলা নির্বাচন নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…