চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনের দায় নেবে না উপজেলা নির্বাচন অফিসাররা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৮ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
নির্বাচন ভবনের আধুনিক বহুতল ভবন, বাংলাদেশ নির্বাচন কমিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত উপজেলা, থানা ও সমমান ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় বড় ধরনের দাবি তুলে ধরেছেন কর্মকর্তারা। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে- ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাদের দায়বদ্ধতা থাকবে না, কারণ তারা মূল দায়িত্বে ছিলেন না।

অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আশফাকুর রহমান বলেন, নির্বাচনে ভালোভাবে কাজ করতে না পারার জন্য আমাদের ভেতরেও ক্ষোভ রয়েছে। তবে, আমরা কোনোদিন মূল দায়িত্বে ছিলাম না। আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই যে, আমরা এসব নির্বাচনে দায়বদ্ধ কেন হব?

আশফাকুর রহমান আরও বলেন, আমরা নির্বাচন কমিশনের মাধ্যমে পুরো জাতিকে জানাতে চাই যে, আমাদের যদি আমাদের কাজ সঠিকভাবে করতে দেওয়া হয়, তবে দায়িত্ব আমাদের। আর যদি আমাদের কাজ সঠিকভাবে না করতে দেওয়া হয়, তাহলে তার দায় আমাদের নয়।

তিনি কমিশনের রোডম্যাপ অনুযায়ী, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কার্যক্রম এবং প্রশাসনিক কাঠামোর উন্নয়ন দাবি করেন। তিনি বলেন, “আমরা আশা করছি, নির্বাচন কমিশনের মাধ্যমে দ্রুত নির্বাচন কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি হবে এবং নির্বাচন সার্ভিস কমিশন গঠন করা হবে।

সভায় উপজেলা নির্বাচন কর্মকর্তাদের জন্য একাধিক দাবি তুলে ধরা হয়: 

  • উপজেলা নির্বাচন কর্মকর্তার পদকে ৬ষ্ঠ গ্রেডে উন্নীত করতে হবে।
  • সহকারী নির্বাচন অফিসারদের পদকে ৯ম গ্রেডে উন্নীত করতে হবে।
  • উপজেলা নির্বাচন অফিসারদের জন্য ডাবল কেবিন গাড়ি এবং সহকারী নির্বাচন অফিসারদের জন্য একটি করে মোটরসাইকেল প্রদান করতে হবে।
  • জাতীয় পরিচয়পত্র সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে পুনরায় নির্বাচন কমিশনে ফিরিয়ে আনা এবং ফ্যাসিস্ট সরকারের কালো আইনটি বাতিল করতে হবে।

আশফাকুর রহমান সভায় আরও বলেন, আমরা সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের প্রয়োজনীয়তা জানাতে চাই এবং তাদের সহযোগিতার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়ায় নিজেদের ভূমিকা সঠিকভাবে পালন করতে চাই।

Reneta

এই সভায় অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. ইউসুফ-উর রহমান স্বাগত বক্তব্য দেন। তিনি সকল কর্মকর্তাদের একত্রিত হয়ে নির্বাচনী কার্যক্রমে উন্নতির জন্য একযোগভাবে কাজ করার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৪২০১৮২০২৪ সালেউপজেলা নির্বাচন অফিসারজাতীয় সংসদ নির্বাচননির্বাচন ভবন
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ দিনের মধ্যে জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৪, ২০২৬

কৃষি ন্যানোপ্রযুক্তি গবেষণায় যুক্তরাষ্ট্রের সিএইএস’র সাথে যবিপ্রবির এনএএমই ল্যাবের সমঝোতা

জুলাই ২৪, ২০২৬

কয়েক সেন্টিমিটারের ব্যবধান, বড় আক্ষেপ সেনেসির

জুলাই ২৪, ২০২৬

দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগ

জুলাই ২৪, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি’

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT