চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে ও গলা কেটে হত্যা

সুমন রায়সুমন রায়
৬:৫৯ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৪
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীতে প্রকাশ্যে দিনের বেলায় আমদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো. রুবেল মিয়াকে (৩৫) গুলি করে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার ১৫ এপ্রিল দুপুর ১টার দিকে নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইউপি সদস্য মো. রুবেল মিয়া নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের ভূইয়ম গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আমদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো. রুবেল মিয়া নরসিংদী জজ কোর্ট থেকে পাকুরিয়া মোড় হয়ে মোটরসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি পাকুরিয়া মোড়ে পাইকারদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসলে আগে থেকে লুকিয়ে থাকা থাকা ৪/৫ জন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে তার সাথে কথা বলে। এমন সময় তাদের মধ্যে একজন তাকে বুকের বাম পাশে গুলি করলে সে মোটরসাইকেল থেকে নিচে পড়ে যায়। ওইসময় সবাই মিলে তাকে চেপে ধরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে একটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিকশা নিয়ে ঘটনাস্থলে আসে। হত্যাকাণ্ড শেষে তারা দ্রুত সময়ের মধ্যে ওই প্রাইভেট কার ও সিএনজি নিয়ে পালিয়ে যায়।

নিহতের পরিবারের সদস্যরা জানান, আগে থেকে ওৎ পেতে থাকা কয়েক সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় রুবেল তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। পরবর্তীতে তারা গলা কেটে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, নিহত ইউপি সদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে কয়েকজনের নাম পেয়েছি। তদন্ত করে বাকিটা বলা যাবে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউপি সদস্যইউপি সদস্যকে হত্যানরসিংদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাইলস্টোন ট্রাজেডি: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ

মে ৭, ২০২৬

৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি অবশেষে কারামুক্ত

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জুন শুরু হচ্ছে বাজেট অধিবেশন

মে ৭, ২০২৬

গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী কাঠামোর ওপর দাঁড় করাতে চায় সরকার : তথ্যমন্ত্রী

মে ৭, ২০২৬

জটিল হচ্ছে পরিস্থিতি, সরকার গড়তে পারবেন তো থালাপতি?

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT