চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১১:২১ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০২৬
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে রামুর ঈদগাঁও-ঈদগড় সড়কে গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে অপহৃত সেই ইউপি সদস্য রুস্তম আলী (৪০) অবশেষে মুক্ত হয়েছে।

অপহরণের প্রায় ১৫ ঘন্টার পর আজ বুধবার ২২ এপ্রিল রাত ৯টা ১০ মিনিটের দিকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে নাম প্রকাশ না করার শর্তে স্বজনরা জানিয়েছে, দুর্বৃত্তদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণের আদায়ের পর রুস্তম আলীকে ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে বুধবার সকাল ৬ টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের রামুর ঈদগড় ইউনিয়নের পানেরছড়া ঢালা এলাকা থেকে অপহৃত হন রুস্তম আলী। তিনি রামুর ঈদগড় ইউনিয়নের পরানিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে এবং ঈদগড় ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন সিকদার জানান, অপহৃত রুস্তম আলী মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেয়েছেন বলে তিনি শুনেছেন। রুস্তম বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তার সাথে কথা বলার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, অপহরণের ঘটনা জানার পর রামু থানা ও ঈদগড় ফাঁড়ির একাধিক আভিযানিক দল দিনভর ঈদগড় এবং রশিদনগর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করে। রাত ৯ টা ১০ মিনিটের দিকে রশিদনগরের পানিরছড়া পাহাড়ি এলাকা হতে রুস্তম আলীকে উদ্ধার করা হয়। তাকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণইউপি সদস্য অপহরণঈদগড় ইউনিয়নমুক্তিপণরুস্তম আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
টেকনাফ, ফাইল ছবি

৭ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

জুন ১৫, ২০২৬

স্পেনের ফুটবল অর্কেস্ট্রা দেখতে সবাই উদগ্রীব: হাসানুজ্জামান বাবলু

জুন ১৫, ২০২৬

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে যুদ্ধ ক্ষতের ইরান

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT