রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা নিখোঁজ রয়েছেন।
গতকাল (২৫ আগস্ট) রোববার দুপুর ১২টা থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না জানিয়ে প্রায় ১২ ঘণ্টা পর রোববার রাত ১২টায় এই ঘটনায় থানায় ইউপি চেয়ারম্যান নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন তার পরিবার।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গতকাল রোববার রাজস্থলীর উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন আদোমং। এরপর আর ফিরেননি। তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ রয়েছে।
তবে কী কারণে তিনি নিখোঁজ হয়েছেন বা কেউ তাকে অপহরণ করেছে কি না এব্যাপারে কেউ কিছু জানাতে পারেননি।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনসারুল করিম জানান, আমরা সব জায়গায় খোঁজ খবর নিচ্ছি। এ বিষয়ে পরবর্তী সময়ে পরিবাররে পক্ষ থেকে মামলা করা হবে।








