বিনোদন

প্রতারকের কবলে দিশা পাটানির পুলিশ কর্মকর্তা বাবা!

দুইজন ব্যক্তি, একজন নারী ও একজন পুরুষ, বাইরে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী ও পুরুষের ছবি, বাইরে বসে আছেন, একে অপরের পাশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতারকের কবলে পড়লেন বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাবা জগদীশ সিং পাটানি। নায়িকার বাবা পেশায় একজন প্রাক্তন পুলিশকর্মী। তার পরেও খোয়ালেন ২৫ লক্ষ টাকা।

ইতোমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে পাটানি পরিবার। এফআইআর দায়ের করা হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে সংবাদসংস্থা পিটিআই-কে পুলিশ জানিয়েছেন, ৫ জনের এই প্রতারক দল তাকে আশ্বাস দিয়েছিল যে টাকার বিনিময়ে সরকারের কমিশনে উঁচু পদ পাইয়ে দেবে।

এ ঘটনায় বরেলির কোতওয়ালি থানায় এফআইআর দায়ের করেছেন নায়িকার বাবা জগদীশ। তিনি পুলিশের প্রাক্তন ডেপুটি সুপারইন্টেডেন্ট ছিলেন। তার অভিযোগের ভিত্তিতে কোতয়ালি থানার ইনচার্জ ডিকে শর্মা জানিয়েছেন,  শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গর্গ, আচার্য জয়প্রকাশ, প্রীতি গর্গ এবং আরও এক ব্যক্তির নামে কেস করা হয়েছে। ঠকানো চাপ দিয়ে টাকা আদায়ের জন্যই কেস করেছেন দিশার বাবা।

ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা করছেন তারা এমনটাই জানিয়েছেন। এ প্রসঙ্গে নায়িকার বাবা জগদীশ জানিয়েছেন, তিনি অনেক দিন আগে থেকে শিবেন্দ্র প্রতাপ সিংকে ব্যক্তিগতভাবে চিনতেন। তিনিই তার সঙ্গে বাকিদের আলাপ করে দেন এবং জানান তাদের সবার দারুণ রাজনৈতিক দাপট এবং পরিচিতি আছে।

যা কাজে লাগিয়ে জগদীশকে সরকারি কমিশনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা ওই ধরনের কোন উঁচু পদ পাইয়ে দেবেন। তবে তার জন্য দিতে হবে লক্ষ লক্ষ টাকা। তাই ধাপে ধাপে তাদের ৫ লক্ষ টাকা ক্যাশ এবং ২০ লক্ষ টাকা ব্যাংকে দিয়েছিলেন জগদীশ।

কিন্তু ২৫ লক্ষ টাকা দেওয়ার পরেও তিনি কোন চাকরি পাননি। প্রতিশ্রুতি দিয়েছিলেন সুদ সমেত টাকা ফেরত দিয়ে দেওয়ার। কিন্তু সেটা করেননি। তার পরেই পুলিশের দ্বারস্থ হন দিশার বাবা।- হিন্দুস্থান টাইমস 

বিষয়:দিশা পাটানি প্রতারণা বলিউড অভিনেত্রী বাবা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…