চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের কাছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের খোলা চিঠি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৫ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

দেশজুড়ে অসহিষ্ণুতা, ঘৃণা ও বিদ্বেষী আচরণ চলছে উল্লেখ করে এ বিষয়ে সরকারের নীতি স্পষ্ট করতে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ বরাবর খোলা চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

শনিবার (২৮ সেপ্টেম্বর) গণমাধ্যমের সামনে শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে চিঠি উপস্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক গীতি আর নাসরীন বলেছেন, গণঅভ্যুত্থানের পরপরই বিভিন্ন গোষ্ঠী দেশের বিভিন্ন জাতি, ধর্মীয় প্রতিষ্ঠান ও মতের ওপর হামলা চালিয়েছে। রাস্তা ও পর্যটন কেন্দ্রে নারীদের হেনস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে যে সহিংসতা হয়েছে তা চলতে থাকলে জুলাই মাসের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কীভাবে বাস্তবায়ন হবে, সেই প্রশ্ন রেখেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

কবে নাগাদ প্রধান উপদেষ্টা বরাবর এই চিঠি পাঠানো হবে জানতে চাইলে অধ্যাপক গীতি আরা নাসরিন বলেন, আমরা চেষ্টা করবো আজকেই পাঠানোর তবে আজ সম্ভব না হলে সর্বোচ্চ দু-একদিনের মধ্যেই এই চিঠি পাঠানো হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়েদ ফেরদৌস বলেন, আমরা সরকারকে সময় না দিয়ে নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছি। মালিকপক্ষের গুন্ডারা শ্রমিকদের ওপর অত্যাচার করছেন। মাজার, মন্দির ও বিভিন্ন শিল্পস্থাপনা ভাঙচুর করা হচ্ছে।

তিনি বলেন, সম্প্রতি আমরা দেখেছি একটা গোষ্ঠী আমাদের অনেক শিক্ষককে ইসলামবিদ্বেষী বলে ট্যাগ দিচ্ছে। আমাদের যোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তুলতে পারে কিন্তু ঢালাওভাবে কেনো এসব ট্যাগ দিয়ে শিক্ষকদের হেনস্তা করা হচ্ছে আমরা বুঝতে পারছি না। সরকার পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। সরকার পতনের আন্দোলনে সকল ধর্মের, সকল বর্ণের, সকল দলের মানুষ অংশগ্রহণ করেছে কিন্তু তারপরও কিছু গোষ্ঠী নিজেদের মূল স্টেকহোল্ডার হিসেবে দাবি করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খোলা চিঠিবিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’!

জুলাই ২৮, ২০২৬

মেলবোর্ন ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত হবেন পঙ্কজ ত্রিপাঠী

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কাতারকে বন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

জুলাই ২৮, ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন আইআরসির ডেপুটি রিজিওনাল ডিরেক্টর হাসিনা রহমান

মন্ত্রী-আইআরসি বৈঠকে নারী-শিশু সুরক্ষায় গুরুত্ব

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মণি সিংহের আদর্শে মানবমুক্তির আন্দোলন জোরদারের আহ্বান রুহিন হোসেন প্রিন্সের

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT