চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুশিল্পী ফারজিনাকে শিক্ষা সহায়তা দিলো ইউনিভার্সেল মেডিকেল কলেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
শিশুশিল্পী ফারজিনা, বাংলার শিশু শিল্পী, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী ফারজিনা আক্তারকে শিক্ষা সহায়তা দিয়েছে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল। ফারজিনা জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ এ ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমার জন্য শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার অর্জন করেছে।

মঙ্গলবার ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুরস্কার প্রদান করেন।

সুনামগঞ্জের তাহিরপুরের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ফারজিনা। খুব গরিব পরিবারের সন্তান ফারজিনা, অভাবে নিজেদের বাড়িটিও বিক্রি করতে হয়েছে। এরপর থেকে নানাবাড়িতেই থাকে তারা। ফারজিনার বাবা একজন কৃষক।

চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করতে এসে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই ভাইরাল ভিডিওতে ফারজিনা বলেন, পুরস্কার নিতেই তো ঢাকাত আইছি। আমাদের টাকাও দেবে। সেই টাকা দিয়ে বাড়ি বানাব। আমাদের কোনো বাড়ি নেই।’ এ কথাটি ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নজরে এসেছে। তাই তার নিরবিচ্ছিন্ন ভবিষ্যতের জন্য শিক্ষা সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ফারজিনার বাবা মো. সায়েম মিয়ার সাথে কথা বলে টাকা পৌঁছে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল একটি বেসরকারী হাসপাতাল হলেও সামাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য। তারই ধারাবাহিকতায় বিশ্ব মা দিবসে মায়েদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‘গরবিনী মা’ এবং শিক্ষা সামাজিক উদ্যোগ ‘আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি’ অনুষ্ঠান আয়োজন করে আসছে দীর্ঘদিন যাবৎ।

ট্যাগ: ইউনিভার্সেল মেডিকেল কলেজকুড়া পক্ষীর শূন্যে উড়াশিশুশিল্পী ফারজিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হাসপাতালে ভর্তির কারণ জানিয়ে মুখ খুললেন তানজিন তিশা

পরবর্তী

ঢাকার শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়াতে বিভিন্ন ধরণের সুযোগ

পরবর্তী
ইনভিক্টা টেকনিক্যাল কলেজের শিক্ষার্থীদের গ্রুপ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়াতে বিভিন্ন ধরণের সুযোগ

বাংলাদেশের ব্যাটসম্যান অস্ট্রেলিয়ান বোলারকে মোকাবিলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিলারের সেঞ্চুরিতে অজিদের দুইশ পেরোনো চ্যালেঞ্জ দিল প্রোটিয়ারা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT