চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিলারের সেঞ্চুরিতে অজিদের দুইশ পেরোনো চ্যালেঞ্জ দিল প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ১৬, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

ইডেনের পিচ যেন পড়তে পারেননি প্রোটিয়ারা, টস জিতে ব্যাটিং বেছে নিয়ে পড়ে যান চাপে। গ্রুপপর্বে দাপট দেখানো সাউথ আফ্রিকা নিস্তেজ শুরু করে দ্বিতীয় সেমিফাইনালে। অস্ট্রেলিয়ার বোলারদের তোপে পড়েন বাভুমা-ডি ককরা, খাদের কিনারা থেকে টেনে তুলে সেঞ্চুরি করেছেন ডেভিড মিলার। তার অনবদ্য শতকে অজিদের ২১৩ রানের লক্ষ্য দিতে পেরেছে সাউথ আফ্রিকা।

রোববার ফাইনালে ভারতের সঙ্গী হওয়ার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ব্যাটে নেমে ইনিংসের দুই বল বাকি থাকতে ২১২ রানে গুটিয়ে যায় তার দল।

কলকাতায় বিশ্বকাপের দ্বিতীয় সেমিতে শুরুতেই চাপে পড়ে সাউথ আফ্রিকা। মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের জোড়া শিকারে ২৪ রানে ৪ টপঅর্ডার ব্যাটারকে হারায়। ব্যর্থ হয়েছেন অধিনায়ক বাভুমা (০) নিজে। দুর্দান্ত ফর্মে থাকা কুইন্টন ডি কক (৩), এইডেন মার্করাম (১০) ও রসি ফন ডার ডুসেন (৬) জ্বলে উঠতে পারেননি।

১১.৫ ওভারে দলীয় ২৪ রানে ৪ ব্যাটার হারিয়ে চাপে পড়া প্রোটিয়াদের হাল ধরেন হেইনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার। খেলা ১৫ ওভার গড়ানোর আগেই হানা দিয়েছিল বেরসিক বৃষ্টি। ইনিংসের ১৪তম ওভার শেষ হওয়ার পর বৃষ্টি নামে। বৃষ্টি আগে সাউথ আফ্রিকার সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ৪৪ রান। ক্লাসেন ৮ বলে ১০ রানে ও মিলার ৭ বলে ১০ রানে অপরাজিত ছিলেন।

৩৮ মিনিট পর ফের খেলা গড়ায়। বৃষ্টিতে সময় বেশি নষ্ট না হওয়ায় ওভার কাটা যায়নি। ফিরে জুটিতে ৯৫ রান তোলেন ক্লাসেন-মিলার। ৩১তম ওভারে ক্লাসেনকে ফেরান ট্রাভিস হেড। চারটি চার ও দুটি ছক্কায় ৪৮ বলে ৪৭ রান করেন তিনি।

ক্লাসেন আউট হওয়ার পরের বলেই গোল্ডেন ডাক মেরে ফিরে যান মার্কো জানসেন। পরে জেরাল্ড কোয়েটজিকে নিয়ে ৫১ রানের জুটি গড়েন মিলার। ৪৪তম ওভারে প্যাট কামিন্স ৩৯ বলে ১৯ রান কর কোয়েটজিকে ফেরান। ৪৭তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১৯১ রানে কেশব মহারাজকে নিজের তৃতীয় শিকার বানান স্টার্ক। ৮ বলে চার রান করেন মহারাজ।

Reneta

৪৮তম ওভারে বল করতে এসেছিলেন প্যাট কামিন্স। শর্ট লেন্থের একটি ডেলিভারি পুল শটে মিডউইকেট অঞ্চলের উপর দিয়ে গ্যালারিতে পাঠিয়ে দেন মিলার। ৯৪ মিটার লম্বা ছক্কার সুবাদে পৌঁছে যান সেঞ্চুরিতে। আটটি চার ও পাঁচটি ছক্কায় ১১৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মিলার। পরের ডেলিভারিতে ওয়াইড দিয়ে বসেন কামিন্স। ওভারের দ্বিতীয় বলে স্কয়ার লেগ অঞ্চলের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ট্রাভিস হেডের হাতে ধরা পড়েন মিলার। সেঞ্চুরির পর আর কোনো রান যোগ করতে পারেননি, থামেন ১০১ রানে।

৪৯.৪ ওভারে রাবাদাকে ফিরিয়ে প্রোটিয়াদের ইনিংস গুটিয়ে দেন কামিন্স। ১২ বলে ১০ রান করেন রাবাদা। ৫ বলে ১ রানে অপরাজিত থাকেন তাবরাইজ শামসি।

অজিদের হয়ে তিনটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। জশ হ্যাজেলউড ও ট্রাভিস হেড নেন দুটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকামিন্সক্লাসেনবাভুমামিলারলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসেমিফাইনালস্টার্কহ্যাজেলউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে বাঘের দেখা

জুলাই ২৫, ২০২৬

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ভবিষ্যত প্রজন্মকে প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান

জুলাই ২৫, ২০২৬

মানবিক কারণেই জুলাইয়ের পক্ষে ভূমিকা রেখেছে সেনাবাহিনী: প্রতিরক্ষা উপদেষ্টা

জুলাই ২৫, ২০২৬

আগামী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT