বাংলাদেশ

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের বৈঠক চলাকালে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে অংশ নেওয়া নেতারা আলোচনা করছেন, টেবিলের উপর নোটবুক, পানি বোতল ও ল্যাপটপ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সাধারন সংগঠক মাইকেল চাকমা বলেছেন, তাদের প্রত্যাশা এদেশে সকল জাতিসত্ত্বার মানুষ সমান অধিকার ভোগ করবে।

শনিবার (১০ মে) ঢাকায় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্টের বৈঠকে তিনি এসব বলেন।

মাইকেল চাকমা বলেন, মানবিক, কল্যাণকর ও অন্তর্ভূক্তিমূলক রাষ্ট্র হবে বাংলাদেশ। অতীতে যেসব দমন-পীড়ণ চলে আসছিল তা এখন কিছুটা হলেও কমে আসবে, আমরা স্বস্তিতে থাকবে পারবো। কিন্তু বাস্তবে তাদের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেন ইউপিডিএফ এর এই নেতা।

তিনি আরও বলেন, গত ৫ আগষ্ট পট পরিবর্তনের পর রাঙামাটি খাগড়াছড়িতে হত্যাকাণ্ড ও দমন পীড়ণের ঘটনা ঘটে যা তাদের কাছে প্রত্যাশিত ছিল না। ওই সব ঘটনায় তদন্ত কমিটি করা হয়েছিল কিন্তু আজ অবধি রিপোর্ট প্রকাশ করেনি।

বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত তৈরিতে সচেষ্ট আছে কমিশন।

তিনি বলেন, দেশের নাগরিকদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা ছাড়া একটি গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্র নির্মাণ কিংবা নাগরিকের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা যায় না।

জাতীয় ঐকমত্য কমিশনের কাছে পার্বত তিন জেলার জন্য স্বায়ত্তশাসনের প্রস্তাবনা দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ।

এসময় তিনি যত দ্রুত নির্বাচর্নের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে ততই মঙ্গল বলেও মন্তব্য করেন। একই সাথে আঞ্চলিক ছোট রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য শর্ত শিথিল ও সহজ করার জন্য প্রস্তবনা দেয় সংগঠনটি।

বিষয়:ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট জাতীয় ঐকমত্য কমিশন ড. আলী রীয়াজ মাইকেল চাকমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…