বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নাদিহা আলীর মৃত্যু

নাদিহা আলীর ছবি, বাংলাদেশি তরুণী, সড়ক দুর্ঘটনায় নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

নাদিহা আলীর ছবি, বাংলাদেশি তরুণী, সড়ক দুর্ঘটনায় নিহত, যুক্তরাষ্ট্রে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলী এবং চেয়ারপারসন সালিনা আলীর দ্বিতীয় মেয়ে নাদিহা আলী যুক্তরাষ্ট্রের শিকাগো বিমানবন্দরের কাছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার ৭ ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নাদিহা আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইউনিক গ্রুপ। এসময় পরিবারের শোকাহত সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনাও জানানো হয়।

জানা যায়, নাদিহা আলীর জানাযা শেষে তাকে যুক্তরাষ্ট্রে দাফন করা হবে।

বিষয়:ইউনিক গ্রুপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…