চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে ইউনিয়ন যুবলীগ সভাপতিকে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২৩
জনপদ, যশোর
A A

আকরামুজ্জামান: যশোরের মণিরামপুরের নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি উদয় শংকর বিশ্বাসকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৬ অক্টোবর)  সকাল ৭টার দিকে উপজেলার টেকারঘাট বাজারে এ ঘটনা ঘটে। উদয় শংকর যশোরের মণিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামের রনজিত বিশ্বাসের ছেলে। তিনি মণিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক এবং টেকরঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে যুবলীগ নেতা উদয় শংকর টেকরহাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছেই একদল সন্ত্রাসী আচমকা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গ্রামবাসী তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পরই তিনি মারা যান।

খবর পেয়ে মণিরামপুর থানার সহকারী পুলিশ সুপার আশিক মাহমুদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া প্রশাসনের বিভিন সংস্থার সদস্যরা গিয়ে গুলির ঘটনা অনুসন্ধান করছেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেননি পুলিশ কর্মকর্তারা।

এই বিষয়ে মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, পুলিশের একাধিক টিম ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এ হত্যার সাথে চরমপন্থী কানেকশন রয়েছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন বলে তিনি দাবি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলি করে হত্যাযুবলীগহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সাফল্যে প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের ভূমিকা

জুলাই ২৮, ২০২৬

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে গুলি, নিহত ১

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার সিদ্ধান্ত হয়নি: তথ্য উপদেষ্টা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, তদন্তে হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT