চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনিলিভার বাংলাদেশের নতুন চেয়ারম্যান জাভেদ আখতার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৩
অর্থনীতি, বাংলাদেশ
A A

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য প্রস্তুতকারী কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হয়েছেন জাভেদ আখতার। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্বও পালন করবেন। একই সাথে ইউনিলিভার সাউথ এশিয়া লিডারশিপ টিমের সদস্য হিসেবেও থাকবেন জাভেদ আখতার।

শুক্রবার ১ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, গত ২৭ আগস্ট অনুষ্ঠিত কোম্পানির ১৯৪তম বোর্ড মিটিং থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা ২৮ আগস্ট থেকে কার্যকর হয়।

জাভেদ আখতার কোম্পানির সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আখতার কেদার লেলের স্থলাভিষিক্ত হয়েছেন। তিনি ২০২০ সাল থেকে ইউবিএল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

জাভেদ আখতার ২০০০ সালে ইউনিলিভার বাংলাদেশে যোগদান করেন। দুই দশকের চেয়ে দীর্ঘ পেশাগত জীবনে দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন। সফল বেশ কয়েকটি আন্তর্জাতিক কার্যক্রমের পর জাভেদ আখতার ২০২১ সালে ইউনিলিভার বাংলাদেশের সিইও ও এমডি হিসেবে নিয়োগ পান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন।

এছাড়াও তিনি ভারতের আইআইএম আহমেদাবাদ এবং সিঙ্গাপুরের আইএনএসইএডি থেকে প্রশিক্ষণ নিয়েছেন।

জাভেদ আখতারের চেয়ারম্যান নিয়োগ উপলক্ষে হিন্দুস্তান ইউনিলিভারের সিইও ও এমডি এবং ইউনিলিভার সাউথ এশিয়ার প্রেসিডেন্ট রোহিত জাওয়া বলেন, আমাদের ভোক্তাদের কাছে সেরা ব্র্যান্ডের মাধ্যমে ব্যবসায়িক ফলাফলকে শক্তিশালী করার জন্য তার প্রচেষ্টা এবং সামাজিক ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে তার কাজ সত্যিই প্রশংসনীয়। ইউনিলিভার বাংলাদেশের নতুন চেয়ারম্যান হিসেবে জাভেদকে ইউনিলিভার দক্ষিণ এশিয়া লিডারশিপ টিমে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিলিভারইউনিলিভার বাংলাদেশজাভেদ আখতার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ম্যারাডোনা যা করেছিলেন, সেটা শুধু মেসিই পারবেন’

জুলাই ১৫, ২০২৬

চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

জুলাই ১৫, ২০২৬

এমবাপের বিপক্ষে নকআউটে ৬ দেখায় অপরাজিতই থাকলেন ইয়ামাল

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপে ক্লিনশিটের তিন রেকর্ডের দুটি নিজের করলেন সিমন

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডা-যুক্তরাষ্ট্রে ফের তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT