চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৭ সালে আসছে একীভূত আন্তঃলেনদেন ব্যবস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের অর্থনৈতিক বিষয়ে আলোচনায় একজন বিশ্লেষক, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর বলেছেন, ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে দেশের ব্যাংক, এমএফএস, বিমা, নন–ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানের মধ্যে একীভূত আন্তঃলেনদেন ব্যবস্থা চালু হবে। এতে লেনদেনে আর ক্যাশ আউটের প্রয়োজন থাকবে না।

রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে গেটস ফাউন্ডেশনের উদ্যোগ মোজোলুপের সঙ্গে বাংলাদেশ ব্যাংক একটি চুক্তি সই করে। মোজোলুপের মাধ্যমে গড়ে উঠবে ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম’ (আইআইপিএস) নামের নতুন আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম।

গভর্নর বলেন, লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ডিজিটাইজেশনের বিকল্প নেই। আইআইপিএস চালু হলে লেনদেন আরও স্বচ্ছ হবে, দুর্নীতি কমবে এবং রাজস্ব আদায় বাড়বে।

বর্তমানে দেশে মোবাইল ব্যবহারকারী ১৮ কোটি ৮০ লাখ। প্রতিদিন এমএফএস প্ল্যাটফর্মে লেনদেন হয় কমপক্ষে ৫ হাজার কোটি টাকা। রেমিট্যান্সও দ্রুত পরিবারের হাতে পৌঁছে যাচ্ছে। প্রান্তিক মানুষের আর্থিক অন্তর্ভুক্তিতে মাইক্রোক্রেডিট যেমন ভূমিকা রাখছে, তেমনি এখন সময় এসেছে নগদ লেনদেন থেকে প্রযুক্তিনির্ভর পেমেন্ট ব্যবস্থায় যাওয়ার–যে পথে অনেক আগেই এগিয়েছে উন্নত দেশগুলো।

Reneta

সমষ্টিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক ও গেটস ফাউন্ডেশন যৌথভাবে কাজ করবে। পরিকল্পনায় রয়েছে–সব মোবাইল অপারেটরের মাধ্যমে আন্তঃলেনদেনের সুযোগ তৈরি, ডিজিটাল ব্যাংকিংকে আরও উন্নত করা, মাইক্রোক্রেডিট ও বীমা সেবা একীভূত করা এবং নন–ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকেও একই প্ল্যাটফর্মে আনা।

অনুষ্ঠানে গভর্নর জানান, ২০২৭ সালের জুলাইয়ের মধ্যেই আইআইপিএস পুরোপুরি কার্যক্রমে যাবে। তিনি বলেন, সব এমএফএস, মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠান ও ডিজিটাল পেমেন্ট সেবাকে এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে আন্তঃলেনদেন সহজ, নিরাপদ ও তাৎক্ষণিক হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তঃলেনদেন ব্যবস্থাএমএফএসনন–ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানবাংলাদেশ ব্যাংকবিমাব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT