চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর খুব কাছে পৌঁছেছিল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বআসর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৬ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, অস্ট্রেলিয়ার ফিল্ডার ড্রাইভে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে শতরানের কম পুঁজি পায় বাংলাদেশ। মালয়েশিয়ার বাংগির স্লো উইকেটে অল্পপুঁজি নিয়েও জয়ের আশা জাগিয়েছিলেন জুনিয়র টাইগ্রেস বোলাররা। শেষপর্যন্ত আর অজিদের সঙ্গে পেরে ওঠেনি সুমাইয়া আক্তারের দল। ২ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।

মালয়েশিয়ায় ইউকেএম ক্রিকেট ওভালে সোমবার সকালে টসে জিতে সুমাইয়া আক্তারের দলকে ব্যাটে পাঠান অজি অধিনায়ক লুসি হ্যামিল্টন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা ৯১ রান করতে পারে। জবাবে ১৯.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় তোলে অস্ট্রেলিয়া।

শুরুতে ব্যাটে নেমে অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১৮ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। নেপালের বিপক্ষে রান পাওয়া অধিনায়ক সুমাইয়া আক্তার এবং সাদিয়া ইসলাম ব্যর্থ হন। সহ-অধিনায়ক আফিয়া আসিমা ইরার ব্যাটে লড়ার পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ৩৪ বলে ২৯ রান করেন ইরা। সুমাইয়া সুবর্ণার ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান। আর কেউ দুঅঙ্ক ছুঁতে পারেননি।

অজি স্পিনার টেগান উইলিয়ামস ১২ রানে নেন ২ উইকেট। ২টি করে উইকেট পান কাওয়েমহে ব্রে ও এলেনর লারোসা। একটি করে উইকেট নেন হাসরাত গিল ও ক্লোয়ে আইনসওয়ার্থ।

জবাবে শুরুটা ভালো পায় অস্ট্রেলিয়া। তবে ৫০ রানে দ্বিতীয় উইকেট হারাতেই হয় ছন্দপতন। টাইগ্রেসদের ক্ষুরধার বোলিংয়ের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে, মন্থর হয়ে যায় রানের গতিও। একপর্যায়ে পাহাড়সম চাপ তৈরি করে বাংলাদেশ।

Reneta

শেষপর্যন্ত রানের অল্পপুঁজির কারণে হার নিয়ে মাঠ ছাড়তে হয় সুমাইয়াদের। ৮ উইকেট হারানো অজিরা ৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায়। বাংলাদেশের পক্ষে জান্নাতুল মাওয়া ১৫ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপঅস্ট্রেলিয়াআফিয়াবাংলাদেশমালয়েশিয়ালিড স্পোর্টসসীমানাসুমাইয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT