বাংলাদেশ

হাতিয়ায় পৌঁছেছেন জাতিসংঘের শুভেচ্ছা দূত

হাতিয়ায় পৌঁছেছেন জাতিসংঘের শুভেচ্ছা দূত, স্থানীয়দের সাথে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাতিয়ায় জাতিসংঘের শুভেচ্ছা দূতসহ প্রতিনিধি দলের সদস্যরা স্থানীয়দের সাথে সাক্ষাৎ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশ সফরে আসা রাজকুমারী ভিক্টোরিয়া  নোয়াখালীর হাতিয়ায় পৌঁছেছেন।

বুধবার ২০ মার্চ সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে হেলিকপ্টারযোগে পৌঁছান তিনি।

জাতীয় সংসদের নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য মো. আলী তাকে অভ্যর্থনা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম ও হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, তিনি বুড়িরচর ইউনিয়নের নুতন সুইচ বাজার, গুচ্ছ গ্রামের জেলেপাড়া, নলচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার পরিদর্শন করেছেন। সেখান থেকে তিনি ভাসানচর যাবেন এবং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে কথা বলবেন।

এসময় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা ২টি এলাকা পরিদর্শন করবেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম জানান তাঁর নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, বিজিবি,ও কোস্টগার্ডসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে।

বিষয়:জাতিসংঘের শুভেচ্ছা দূত নোয়াখালী পৌঁছেছেন হাতিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…