চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশি কর্মী ও পারিবারিক ভিসা নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের নতুন পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাজ্য সরকার বিদেশি দক্ষ কর্মী ও পারিবারিক ভিসা কমিয়ে আনার জন্য নতুন পদক্ষেপ ঘোষণা করেছে। এই পদক্ষেপগুলো অভিবাসনকে কমিয়ে আনার পাশাপাশি দেশটির অভিবাসন প্রক্রিয়াকে আরও উপযোগী করতে সাহায্য করবে বলে মনে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (৪ ডিসেম্বর) স্থানীয় সময় সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্টে জানান, যুক্তরাজ্যে অভিবাসন খুব বেশি। আজ আমরা একে নামিয়ে আনার জন্য আমূল পদক্ষেপ নিচ্ছি। এই পদক্ষেপগুলো যুক্তরাজ্যের অভিবাসনকে উপকারী বিষয়ে পরিণত করার নিশ্চয়তা প্রদান করবে।

নেট মাইগ্রেশন কমিয়ে আনতে যুক্তরাজ্যের অভিবাসন পরিকল্পনা:

১) বিদেশী কর্মীদের ডিপেন্ডেন্ট আত্মীয়-স্বজনদের নিয়ে আসা বন্ধ করা। তাদের ভিসা স্পন্সর করার জন্য যুক্তরাজ্যের কেয়ার ফার্মগুলোকে কেয়ার কোয়ালিটি কমিশনে নিবন্ধিত হতে হবে।

২) যুক্তরাজ্যের বিদেশি দক্ষ কর্মীদের জন্য কাজের ধরণ অনুযায়ী মধ্যম পূর্ণ-সময়ের মজুরির সাথে সামঞ্জস্য রেখে আগামী স্প্রিং সিজন থেকে উপার্জনের থ্রেশহোল্ড এক তৃতীয়াংশ বাড়িয়ে ৩৮ হাজার ৭’শ পাউন্ডে উন্নিত করা।

৩) পেশার ঘাটতির জন্য ২০ শতাংশ চলমান হারে বেতন ছাড়ের অবসান ঘটিয়ে এবং পেশার তালিকা সংস্কার করে বিদেশ থেকে কম বেতনের শ্রম ঘাটতি পূরণ প্রক্রিয়া বাতিল করা।

৪) পারিবারিক ভিসার জন্য ন্যূনতম আয়ের দ্বিগুণেরও বেশি ৩৮ হাজার ৭’শ পাউন্ড প্রদান করা। পরিমাণটি দক্ষ কর্মীদের জন্য ন্যূনতম বেতন থ্রেশহোল্ডের সমান।

Reneta

৫) বিদেশী শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে নিয়ে আসার নিয়ম কঠোর করা। এজন্য মাইগ্রেশন উপদেষ্টা কমিটি স্নাতক রুট পর্যালোচনা করবে।

গতবছর অর্থাৎ ২০২২ সালে যুক্তরাজ্যের নেট মাইগ্রেশন রেকর্ড উচ্চতায় ঠেকেছে। যা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ওপর চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই মূলত নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসনঋষি সুনাকব্রিটিশ প্রধানমন্ত্রীযুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আম্মারসহ শিবির নেতাকর্মীর হাতে মারধরের শিকার আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

জুলাই ২৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর (প্রতিনিধি)।

শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

জুলাই ২৮, ২০২৬

স্বাস্থ্যসেবায় গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সাফল্যে প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের ভূমিকা

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT