বিশ্বব্যাপী প্রকৌশল প্রযুক্তির উৎকর্ষ সাধনে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে যুক্তরাজ্যের ইন্সটিটিউট অব সিভিল ইঞ্জিনিয়ার্স স্টুডেন্ট চ্যাপ্টার উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগ যুক্তরাজ্য-বাংলাদেশের একাডেমিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে শিক্ষাবিদরা বলেন, এখানের শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।







