আন্তর্জাতিক

যুক্তরাজ্যর সাইবার গোয়েন্দা বিভাগের প্রথম নারী প্রধান

প্রথম নারী সাইবার গোয়েন্দা বিভাগের প্রধানের ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যর সাইবার গোয়েন্দা বিভাগের প্রথম নারী প্রধানের ছবি, প্রযুক্তি ও নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্য তার সাইবার গুপ্তচরবৃত্তি সংস্থা ‘জিসিএইচকিউ’ এর প্রথম মহিলা প্রধান হিসেবে অ্যানি কিস্ট-বাটলারকে নিযুক্ত করেছে। তিনি আগামী মে মাসে তার নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে থেকে এ তথ্য জানা যায়।

বাটলার বর্তমানে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমওয়ান-৫ এর ডেপুটি ডিরেক্টর জেনারেল হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বিদায়ী পরিচালক জেরেমি ফ্লেমিং এর স্থলাভিষিক্ত হবেন, যিনি ছয় বছর এই পদে অধিষ্ঠিত ছিলেন। জেরেমি জানুয়ারিতে বলেছিলেন, তিনি তার পদ থেকে পদত্যাগ করার পরিকল্পনা করেছেন।

জাতীয় নিরাপত্তায় কাজ করার ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে বাটলারের। এমওয়ান-৫ এর অপারেশনাল, অনুসন্ধানমূলক এবং সুরক্ষামূলক নিরাপত্তা দায়িত্বেও ছিলেন তিনি।

সাম্প্রতিক দিনগুলোতে অনলাইনে একাধিক গোয়েন্দা তথ্য ফাঁসের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বিতর্কিত হয়।

বিষয়:যুক্তরাজ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…