চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়াকে অস্ত্র সরবরাহে চীনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে চীন অস্ত্র দিতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ব্লিনকেন বলেন, রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে বিভিন্ন চীনা প্রতিষ্ঠান। যুদ্ধে ব্যবহার করা যাবে এমন অস্ত্রও রাশিয়াকে দিতে পারে চীন। জানা যাচ্ছে, বেইজিং থেকে অস্ত্র মস্কোকে দেয়া হতে পারে।

চীনকে সতর্ক করে ব্লিনকেন বলেন, যুদ্ধে রাশিয়াকে কোনো প্রকার অস্ত্র সরবরাহ করলে তার পরিণতি চীনের জন্য ‘মারাত্মক ক্ষতিকর’ হবে।

রাশিয়া ইউক্রেন যুদ্ধে এখনও কোনো মন্তব্য প্রকাশ করে নাই চীন। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় রাশিয়াকে চীন যুদ্ধে সাহায্য করবে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র।

শনিবার জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকে রাশিয়াকে চীনের প্রাণঘাতী অস্ত্র সরবরাহের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

Reneta

উদ্বেগ প্রকাশ করে ব্লিনকেন বলেন, এখন পর্যন্ত যুদ্ধে রাশিয়াকে বিভিন্ন প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করে এসেছে চীন। বর্তমানে আমরা যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে আমাদের এখনকার উদ্বেগ হচ্ছে, তারা প্রাণঘাতী অস্ত্র দেয়ার কথা ভাবছে।

চীন রাশিয়াকে কী কী অস্ত্র সরবরাহ করতে পারে প্রশ্ন করলে ব্লিনকেন জানান, প্রাথমিকভাবে অস্ত্র ও গোলাবারুদ দিতে পারে চীন। তবে চীনের এই পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে কী তথ্য পেয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ব্লিনকেন।

গত ৪ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র গুপ্তচরবৃত্তির সন্দেহে চীনা বেলুন গুলি করে নামানোর পর থেকে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্কের অবনতি হয়েছে। ঘটনাটি নিয়ে দু’পক্ষই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু চীন ইউক্রেইনে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহ করলে দুই দেশের সম্পর্ক খুবই খারাপ পর্যায়ে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তুরস্কের ভূমিকম্পে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা

পরবর্তী

ফেসবুক-ইনস্টাগ্রাম ভেরিফাইডে প্রতি মাসে লাগবে ১২ ডলার

পরবর্তী

ফেসবুক-ইনস্টাগ্রাম ভেরিফাইডে প্রতি মাসে লাগবে ১২ ডলার

রিয়াল মাদ্রিদ থেকে আট পয়েন্টে এগিয়ে বার্সেলোনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

জুলাই ১৮, ২০২৬

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

জুলাই ১৮, ২০২৬

ফাইনালই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ? যা বললেন স্কালোনি

জুলাই ১৮, ২০২৬

আমার কাছে মেসিই সর্বকালের সেরা: স্পেন অধিনায়ক রদ্রি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT