চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার অলিম্পিক কমিটিকে নিষেধাজ্ঞা দিলো আইওসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

ইউক্রেনে সামরিক অভিযানের প্রেক্ষিতে রাশিয়ান জাতীয় অলিম্পিক কমিটির উপর নিষেধাজ্ঞা জারি করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। বৃহস্পতিবার দেয়া ঘোষণায় অবশ্য রাশিয়ার মিত্র দেশ বেলারুশের অলিম্পিক মর্যাদার উপর কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি সংস্থাটি।

দোনেস্কৎ, খেরসন, লুহানস্ক এবং জাপোঝিরিয়া- ইউক্রেনের এই চার অঞ্চল রাশিয়া নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। অঞ্চল চারটি ইউক্রেনের আঞ্চলিক ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত। রাশিয়ার বিরুদ্ধে আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের দায়েই মূলত দেশটির অলিম্পিক সংস্থার উপর ব্যবস্থা নেয়া হল।

আইওসি’র মুখপাত্র মার্ক অ্যাডামস নির্বাহী বোর্ডের বৈঠকের প্রথমদিনের পর বলেছেন, ‘রাশিয়ান অলিম্পিক কমিটি আর অলিম্পিক চার্টারে সংজ্ঞায়িত জাতীয় অলিম্পিক কমিটি হিসেবে কাজের অধিকারী। অলিম্পিক থেকে কোনো অনুদান পাবে না।’

অ্যাডামস অবশ্য জোরালভাবেই দাবি করেছেন, ২০২৪ প্যারিস অলিম্পিকে একটি নিরপেক্ষ পতাকা তলে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক রাশিয়ান ক্রীড়াবিদদের বিষয়ে আইওসি অবস্থান পরিবর্তন করেনি।

গত মার্চে আইওসি রাশিয়ান এবং বেলারুশিয়ান ক্রীড়াবিদদের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। ইউক্রেনে সামরিক অভিযানকে সমর্থন না করা ও সামরিক বাহিনীর সাথে কোনো সম্পর্ক না রাখার শর্তে নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয়া হয়।

রাশিয়ান অলিম্পিক কমিটি আইওসি’র এমন সিদ্ধান্তকে বিপরীতমুখী, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছে। বিবৃতিতে বলেছে, ‘রাশিয়ান ক্রীড়াবিদদের বেশিরভাগই ভিত্তিহীনভাবে আন্তর্জাতিক পর্যায়ে নিষিদ্ধ। এমন কোনভাবেই কিছুর সঙ্গে জড়িত নয়।’

Reneta

রাশিয়া এবং বেলারুশের ক্রীড়াবিদরা বিশ্ব অ্যাথলেটিকসে ট্র্যাক এবং ফিল্ড প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ আছেন। যদিও নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে তাদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ আছে।

২০২২ সালে উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপ থেকে নিষিদ্ধ হলেও চলতি বছর রাশিয়ান খেলোয়াড়দের নিরপেক্ষ ব্যানারে প্রতিযোগিতায় অংশ নেয়ার অনুমতি দেয়া হয়েছিল।

ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা গত মঙ্গলবার বলেছে, তারা রাশিয়া অনূর্ধ্ব-১৭ দলকে আগামী বছরের যুব ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে পুনরায় সুযোগ দেয়ার পরিকল্পনা বাতিল করছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইওসিআন্তর্জাতিক অলিম্পিক কমিটিইউক্রেনখেরসনরাশিয়ারাশিয়ান অলিম্পিক কমিটিলিড স্পোর্টসলুহানস্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন

মে ১৯, ২০২৬

বইয়ের নস্টালজিয়ায় ভর করে সিনেমায় ‘মাসুদ রানা’!

মে ১৯, ২০২৬

এই পৃথিবীর আরও বেশি জাভিয়ের বারদেম দরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া-চীন সম্পর্ক নজিরবিহীন উচ্চতায়: পুতিন

মে ১৯, ২০২৬

রোনালদোর ‘শেষ’ বিশ্বকাপের দলে যারা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT