নতুন রুটে ইউক্রেনে পৌঁছেছে শস্যবাহী জাহাজ

শস্যবাহী জাহাজটি সমুদ্রে চলন্ত অবস্থায় দেখা যাচ্ছে, যা বাংলাদেশের ন্যাশনাল নিউজের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
রাশিয়ার সাথে শস্যচুক্তি ভেস্তে যাওয়ার পর নতুন রুটে প্রথমবারের মত ইউক্রেনের বন্দরে ভিড়েছে দু’টি বেসামরিক পণ্যবাহী জাহাজ। জাহাজগুলো মিশর ও ইসরায়েলে গম পৌঁছে দেবে।
কৃষ্ণসাগর দিয়ে নতুন রুট ব্যবহার করে বিশ হাজার টন গম নিতে শনিবার (১৬ সেপ্টেম্বর) ইউক্রেনের চরনোমস্ক বন্দরে পৌঁছায় জাহাজ দু’টি। ইউক্রেনের বন্দর কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে শস্যচুক্তি ভেস্তে যাওয়ার পর প্রথম কোন বেসামরিক জাহাজ ইউক্রেনের বন্দরে পৌঁছাল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



