আন্তর্জাতিক

রাশিয়ার ১৩টি মিসাইল ভূপাতিত করার দাবি ইউক্রেনের

উড়ন্ত ক্ষেপণাস্ত্র আকাশে উড়ছে, পাখার নিচে ধাতব অংশ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে উড়ন্ত ক্ষেপণাস্ত্রের ছবি, যা যুদ্ধ বা সামরিক প্রস্তুতির অংশ হিসেবে ধারণ করা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেন দাবি করেছে, তারা দেশটির পশ্চিমে একটি বিমানঘাঁটি লক্ষ্য করে রাশিয়ার নিক্ষেপ করা ১৩টি মিসাইল ভূপাতিত করেছে।

এনডিটিভি জানিয়েছে, ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার ১৩টি ক্রুজ মিসাইল ধ্বংস করা হয়েছে। এবারের আক্রমণটি খমেলনিটস্কি অঞ্চলের একটি সামরিক বিমানঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

বিমান বাহিনী জানায়, ‘টিইউ- নাইন ফাইব এম এস’ বোমারু বিমান থেকে মধ্যরাতে মিসাইলগুলো উৎক্ষেপণ করা হয়েছিল। এই সময় একটি রাশিয়ান ড্রোনও গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানানো হয়।

এই ঘটনায়, খমেলনিটস্কির মেয়র অলেক্সান্ডার সিমচিশিন ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেছেন।

বিষয়:ইউক্রেনমিসাইলরাশিয়া
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…