চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধে জড়িত থাকায় ইউক্রেনকে সদস্যভুক্ত করা যাচ্ছে না: ন্যাটো প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ১৩, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ন্যাটো প্রধান জেসন স্টলবারবার্গ জানিয়েছেন, যুদ্ধে জড়িত থাকায় ইউক্রেনকে এখনই সংস্থার সদস্যভুক্ত করা যাচ্ছে না। তবে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছে সদস্যদেশগুলো।

বিবিসি জানিয়েছে, ইউক্রেনকে কবে নাগাদ ন্যাটোর সঙ্গে যুক্ত করা হবে, সে বিষয়ে এখনো একমত হতে পারেনি সংস্থার সদস্য দেশগুলো। তবে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বাড়ানোর আশ্বাস দিয়েছে তারা।

ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ায় দেরি হওয়ার বিষয়টিকে অযৌক্তিক বলে সমালোচনা করে হতাশা প্রকাশ করেছেন ভলোদিমির জেলেনস্কি।

ন্যাটো জোটের সামরিক সহায়তা বাড়ানো তৃতীয় বিশ্বযুদ্ধকে ঘনিয়ে আনছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি দিমিত্রি মেদভেদেভ।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইউক্রেনের সমর্থনে ন্যাটো এবারের সম্মেলনে বড় পদক্ষেপ নিয়েছে। ইউক্রেনকে আরও যুদ্ধ যান এবং পুনর্বাসন কেন্দ্র দেওয়ারও ঘোষণা দিয়েছেন সুনাক। তিনি জানান, আগামী মাস থেকে ইউক্রেনীয়দের জন্য পাইলট প্রশিক্ষণ শুরু হবে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস বলেছেন, পশ্চিমা সহায়তার ব্যাপারে ইউক্রেন থেকে হতাশা নয় কৃতজ্ঞতা দেখতে চায় সবাই।

Reneta

এদিকে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটকে হুঁশিয়ারি দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাটো এশিয়া অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করলে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে বেইজিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনন্যাটো
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT