চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রুশ ক্ষেপনাস্ত্র হামলায় বিপর্যস্ত ইউক্রেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ পূর্বাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার পৃথক দুটি বিমানঘাঁটিতে ড্রোন হামলায় হতাহতের জেরে ইউক্রেনজুড়ে ‘ব্যাপক হামলা’ চালিয়েছে রাশিয়া।

রুশ হামলায় ইউক্রেনের দক্ষিণ-পূর্ব ইউক্রেনের বাড়িঘর ধ্বংস হয়েছে এবং সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার এই ঘটনায় কমপক্ষে চারজন নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রতিবেদনে বলা হয়, ইমারজেন্সি ব্লাকআউটের শঙ্কার মধ্যে রয়েছে ইউক্রেন। দেশটির কিছু অংশে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের (৩২ ফারেনহাইট) নিচে রয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনের বেশ কিছু অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে।

জেলেনস্কি আরও বলেন, ‘অনেক অঞ্চলে, ইমারজেন্সি ব্ল্যাকআউট হবে। তবে স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য আমরা সবকিছু করব।’

তিনি বলেন, ‘ইউক্রেনে প্রায় ৭০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত হয়েছে। বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে কাজ শুরু করা হয়েছে।’

দেশটির দাবি, রুশ হামলা ইউক্রেনীয়দের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে এবং বহু এলাকাকে বিদ্যুৎবিহীন করে দিয়েছে। যদিও ক্ষয়ক্ষতি মেরামতের কাজ করছে ইউক্রেন।

এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রিয়াজান এবং সারাতোভের দুটি বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন চারজন। এটিকে ‘সন্ত্রাসী’ কার্যক্রম বলে আখ্যা দেওয়া হয়েছে। তবে রাশিয়ায় হামলার বিষয়ে দায় শিকার করেনি ইউক্রেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়। রাশিয়ার দাবি যদি সঠিক হয়, তাহলে এটিই রাশিয়ায় চালানো ইউক্রেনের সবচেয়ে বড় হামলা।

ট্যাগ: ইউক্রেনরুশ হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভোট চোর হিসেবে বিএনপি নয় আওয়ামী লীগই প্রতিষ্ঠিত: বিএনপি

পরবর্তী

বাংলালিংক তরুণদের উদ্ভাবনী হতে অনুপ্রেরণা দিচ্ছে: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী 

পরবর্তী
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলালিংক তরুণদের উদ্ভাবনী হতে অনুপ্রেরণা দিচ্ছে: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী 

আওয়ামী লীগ নেতা এস এ মালেকের মরদেহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নেতা এস এ মালেক মারা গেছেন

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT