বাংলাদেশ

বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ যুক্তরাজ্যের

যুক্তরাজ্যে নির্বাচনী প্রচারনায় একজন পুরুষ প্রার্থী হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যে নির্বাচনী প্রচারনায় একজন পুরুষ প্রার্থী হাসিমুখে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের একজন মুখপাত্র এমন প্রতিক্রিয়া জানিয়েছেন।

সোমবার (৫ আগস্ট) বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর দেশ ছাড়েন। এরপর যুক্তরাজ্যের এ প্রতিক্রিয়া এলো।

দ্রুত গণতন্ত্র সুরক্ষিত রাখার প্রয়োজনের কথা তুলে ধরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টর্মারের একজন মুখপাত্র বলেন, দ্রুত বাংলাদেশে গণতন্ত্র নিশ্চিত করতে হবে।

ডাউনিং স্ট্রিটের ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সম্প্রতি বাংলাদেশে যে সহিংসতা দেখা গেছে তাতে গভীর শোক প্রকাশ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। গণতান্ত্রিক রীতি পুনঃপ্রতিষ্ঠা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলেও আশাবাদী তারা। বাংলাদেশের জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে হবে।

বাংলাদেশের সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিয়ে যখন নানা জল্পনা তখন এমন মন্তব্য করেছে যুক্তরাজ্য। ভারত ও বাংলাদেশের মিডিয়াগুলো বলছে, তিনি লন্ডন যেতে পারেন।

বিষয়:যুক্তরাজ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…